Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

বিডিরেনের সঙ্গে ইন্টারনেট সেবা চুক্তি করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)-এর মধ্যে ইন্টারনেট সেবা নিয়ে চুক্তি হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তাওরীত চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বিডিরেনের কাছ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় উচ্চগতির ইন্টারনেট ব্যান্ডউইথ, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস), ই-মেইল সার্ভার হোস্টিংসহ বিভিন্ন আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা গ্রহণ করবে।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক সেবা, গবেষণা কার্যক্রম এবং ডিজিটাল যোগাযোগব্যবস্থা আরও কার্যকর ও সমন্বিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক দেশের একমাত্র জাতীয় শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক। এটি দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে উচ্চগতির ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের আওতায় যুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও সেই আধুনিক ও উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন নেটওয়ার্কের অংশীদার হলো।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে তথ্যপ্রযুক্তির নিবিড় সম্পর্ক রয়েছে। এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন ও নিরাপদ নেটওয়ার্ক সুবিধার পাশাপাশি ভিপিএস, ইন্টারনেট ব্যান্ডউইথ এবং ই-মেইল সার্ভার হোস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা পাবে।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সক্ষমতা বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভাইস চ্যান্সেলর আরও বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বিডিরেনের মধ্যে একটি কার্যকর সহযোগিতামূলক সম্পর্কের সূচনা হলো। এর সুফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধিভুক্ত মাদরাসাগুলোর কাছে পৌঁছে যাবে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীন পরিচালিত অলাভজনক ট্রাস্ট বিডিরেনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হুসাইন আহমাদ।

এ ছাড়া উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

বিডিরেনের সঙ্গে ইন্টারনেট সেবা চুক্তি করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

Update Time : ০৭:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬