Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ কর্মকর্তাকে বদলি

৩৯ বছর বয়সেও নজরকাড়া শ্রাবন্তী, ফিরছেন ‘ঠাকুমা’ চরিত্রে

বয়স ৩৯। এর মধ্যে ২৯ বছর ধরেই অভিনয়ে আছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি হওয়ায় দীর্ঘ এই সময়ে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বয়স চার দশকের কাছাকাছি হলেও রূপ-লাবণ্যে এখনো তাঁকে পঁচিশের তরুণীর মতোই মনে হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের একটি অনুষ্ঠানে তেমনই নজরকাড়া রূপে হাজির হন শ্রাবন্তী। লাল গাউনে চেনা শরীরী ভঙ্গিমায় মুগ্ধ করেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের ছবি ও ভিডিওতে ভালো লাগার কথা জানিয়েছেন নেটিজেনরাও।

এদিকে হইচইয়ের ওই আয়োজন থেকেই মিলেছে নতুন খবর। ফের ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী। বাংলার জনপ্রিয় রূপকথার গল্পকে পর্দায় তুলে এনেছিলেন অয়ন চক্রবর্তী। এ বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে অভিনয় করে চমকে দেন শ্রাবন্তী।

সেই সাফল্যের পর আবারও ‘ঠাকুমা’ চরিত্রে ফিরছেন তিনি। তবে এবার পরিচালক বদলেছে। নতুন সিরিজটি নির্মাণ করবেন জয়দীপ মুখার্জি। আর ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল।

প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও ছিলেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। ফলে এবার তাঁকে আর দেখা যাবে না। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যেও দুঃখবোধ রয়েছে।

হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। তাঁর প্রত্যাশা, এই কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেবে।

Share this news as a Photo Card

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ

04 October 2026

ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ কর্মকর্তাকে বদলি

www.hostbuybd.com

৩৯ বছর বয়সেও নজরকাড়া শ্রাবন্তী, ফিরছেন ‘ঠাকুমা’ চরিত্রে

Update Time : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬