Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ কর্মকর্তাকে বদলি যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টামফোর্ডে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’, থাকছে অনস্পট চাকরির সুযোগ

ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

আগামী শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। ‘গড়ো তোমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্যারিয়ার বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনস্পট চাকরির ব্যবস্থা, চাকরির বাজার সম্পর্কে ধারণা, পেশাগত সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল (সিসিপিসি) এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে সহযোগিতা করছে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট, জেসিআই ঢাকা হেরিটেজ এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস।

আয়োজকেরা জানান, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ক্যারিয়ার এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, ক্যারিয়ার পরামর্শ এবং পেশাগত উন্নয়নবিষয়ক বিভিন্ন কার্যক্রম থাকবে।

ক্যারিয়ার এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অনস্পট চাকরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং শিল্পখাতের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’ তারই অংশ।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ

04 October 2026

যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

www.hostbuybd.com

স্টামফোর্ডে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’, থাকছে অনস্পট চাকরির সুযোগ

Update Time : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬