Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলায় ২২ নম্বর আসামি, কারাগারে ছাত্রলীগ নেতা দুই যুগে আকিজ সিমেন্ট, আধুনিক প্রযুক্তি ও মানে শক্ত অবস্থান তৈরি গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করলেন প্রধানমন্ত্রী নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৫৬ রানের জবাবে ৮৮ রানেই ৩ উইকেট হারাল বাংলাদেশ, পিছিয়ে ২৬৮ ‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’, পরীমনির পক্ষে দাঁড়িয়ে প্রভার ভিডিও বার্তা রবি বোলার হান্টে নির্বাচিত ২১ প্রতিভা, এনসিএলে খেলার সুযোগ পেয়েছেন সাতজন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী ৭ নভেম্বর: জাতির ঐক্য ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের সূচনা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, ‘জয় বাংলা’ হলো ‘অদম্য বাংলা’

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করলেন প্রধানমন্ত্রী

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৭:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ Time View

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাম পুলিশ সদস্য মাসে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধান ১১ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার।

আজ শনিবার (৭ নভেম্বর) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং তাঁদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার ঘোষণা দিয়েছেন তিনি।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দেন তিনি।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে সাত হাজার টাকা। এটি বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এই ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশ সদস্যদের যোগাযোগের সুবিধার্থে মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেওয়া হবে। পাশাপাশি থানায় যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশ সদস্যরা প্রতি সপ্তাহে ৩০০ টাকা যাতায়াত ভাতা পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এই ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু পদবি পরিবর্তন নয়, গ্রাম পুলিশের আর্থিক ও পেশাগত মর্যাদা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগে যাঁরা মহল্লাদার ও দফাদার হিসেবে পরিচিত ছিলেন, এখন থেকে তাঁরা যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে পরিচিত হবেন।

প্রতিটি ইউনিয়নে দুজন করে নতুন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হবে।

গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ওই সড়কের দুই পাশে গাছ লাগানো হবে। গাছ বিক্রি করে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলায় ২২ নম্বর আসামি, কারাগারে ছাত্রলীগ নেতা

06 November 2026

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, ‘জয় বাংলা’ হলো ‘অদম্য বাংলা’

www.hostbuybd.com

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করলেন প্রধানমন্ত্রী

Update Time : ০৭:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬