Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
৩৫৬ রানের জবাবে ৮৮ রানেই ৩ উইকেট হারাল বাংলাদেশ, পিছিয়ে ২৬৮ ‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’, পরীমনির পক্ষে দাঁড়িয়ে প্রভার ভিডিও বার্তা রবি বোলার হান্টে নির্বাচিত ২১ প্রতিভা, এনসিএলে খেলার সুযোগ পেয়েছেন সাতজন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী ৭ নভেম্বর: জাতির ঐক্য ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের সূচনা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, ‘জয় বাংলা’ হলো ‘অদম্য বাংলা’ আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ঝিনাইদহের তরুণ উদ্যোক্তা ইমতিয়াস ইসলাম ও তাঁর প্রতিষ্ঠান ফার্মারকেয়ার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ

‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’, পরীমনির পক্ষে দাঁড়িয়ে প্রভার ভিডিও বার্তা

এক ব্যবসায়ীকে মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন অভিনেত্রী পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাঁকে গালমন্দ ও হুমকি দেন তিনি। আদালত প্রাঙ্গণের ওই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাধারণ মানুষের বড় একটি অংশ ওই সাংবাদিকের পক্ষে অবস্থান নেন। তবে ঘটনাস্থলে উপস্থিত কোনো প্রত্যক্ষদর্শী পরীমনিকে ওই সাংবাদিকের ‘ব্যাডটাচের’ শিকার হতে দেখেননি।

এ নিয়ে আলোচনার মধ্যে কেউ কেউ পরীমনিকে ভুক্তভোগী হিসেবেও দেখছেন। তাঁদের একজন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

বৃহস্পতিবার রাতে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। ভিডিওতে পরীমনির পাশে দাঁড়িয়ে প্রভা বলেন, কিছু বিষয় এড়িয়ে গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারেন না তিনি। এতে নিজেকে অপরাধী মনে হয় এবং বিবেকের কাছে ছোট হয়ে যেতে হয়।

ওই সাংবাদিককে উদ্দেশ করে প্রভা বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’

নিজের সঙ্গেও ‘ব্যাডটাচের’ ঘটনা ঘটেছে বলে দাবি করেন প্রভা। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি একটা প্রসাধনীর ফেয়ার ইভেন্টে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক আমাকে ঘিরে ধরেছিলেন।’

এরপর কিছুটা থেমে প্রভা বলেন, ‘বিশ্বাস করেন, তিনি যদি সাংবাদিক না হতেন, আমার নিজের স্যান্ডেল দিয়ে তাকে প্রহার করতাম। আমি তাকে হেসে হেসেই বলছিলাম, আপনি বুঝতে পারছিলেন না, আমি আনকমফোর্টেবল ফিল করছি?’

প্রভা আরও বলেন, ‘একসঙ্গে অনেকগুলো মাইক্রোফোন নিয়ে তিনি প্রায় আমার কাছে (বুকের দিকে ইঙ্গিত করে) চলে আসছিলেন। আমি যতই সরছিলাম, তার হাত ততই আমার কাছে আসছিল।’

অভিনেত্রীর ভাষ্য, ‘এমন মুহূর্তে যদি আমি কোনো রকম নড়াচড়া করতাম, একটা ব্যাডটাচ ঘটে যেত।’

এ ধরনের পরিস্থিতিতে নিজেকে রক্ষার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন প্রভা। পরীমনির ঘটনায় ওই সাংবাদিকের পাশে না দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি ঘটনাটি তদন্তের দাবি জানান তিনি।

তবে প্রভার ভিডিও বার্তার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের বড় একটি অংশ তাঁর বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে তাঁর দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সমালোচনা করেছেন।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৩৫৬ রানের জবাবে ৮৮ রানেই ৩ উইকেট হারাল বাংলাদেশ, পিছিয়ে ২৬৮

05 November 2026

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ

www.hostbuybd.com

‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’, পরীমনির পক্ষে দাঁড়িয়ে প্রভার ভিডিও বার্তা

Update Time : ০৮:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬