Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
৩৫৬ রানের জবাবে ৮৮ রানেই ৩ উইকেট হারাল বাংলাদেশ, পিছিয়ে ২৬৮ ‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’, পরীমনির পক্ষে দাঁড়িয়ে প্রভার ভিডিও বার্তা রবি বোলার হান্টে নির্বাচিত ২১ প্রতিভা, এনসিএলে খেলার সুযোগ পেয়েছেন সাতজন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী ৭ নভেম্বর: জাতির ঐক্য ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের সূচনা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, ‘জয় বাংলা’ হলো ‘অদম্য বাংলা’ আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ঝিনাইদহের তরুণ উদ্যোক্তা ইমতিয়াস ইসলাম ও তাঁর প্রতিষ্ঠান ফার্মারকেয়ার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ আর কখনো রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়ে মানুষের রক্ত ঝরিয়েছে, সেই জালেম, স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের এ দেশে আর কোনো জায়গা হবে না।

আজ শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন; যেটি ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে হয়েছে। এই নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী অবৈধ সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ জারি রেখেছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে। ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে এ দেশের জনগণকে উদ্ধার করতে ১৬-১৭ বছর লেগেছে। রক্ত দিয়েছেন আলেম-ওলামারা। আলেম-ওলামা ও ছাত্রসমাজের কত মানুষ শহীদ হয়েছেন, তাঁদের নাম এখনো আপনারা সবাই জানেন না। কবরের ঠিকানা জানি না। এত রক্তদানের মধ্য দিয়ে, রক্তের সিঁড়ি বেয়ে, রক্তাক্ত এক উদ্ধারের মধ্য দিয়ে আমরা এই ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে মুক্ত হয়েছি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুধু জুলাই-আগস্টে এই গণ-অভ্যুত্থানের সময় জাতিসংঘের হিসাবমতে ১ হাজার ৪০০ মানুষকে শহীদ হতে হয়েছে। তার আগে বিগত ১৬-১৭ বছরে ফ্যাসিবাদীদের সময়ে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। আমিও তাঁদের একজন ছিলাম। রব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলায় নিপীড়িত হয়েছেন। আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনর্গমন, পুনরাগমন চাই? প্রত্যাবর্তন চাই? তাহলে সেই ক্ষেত্র আজ কারা তৈরি করে দিতে চাইছে?’

তিনি আরও বলেন, ‘যারা গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের পেছনে সেই ফ্যাসিবাদী শক্তির হাত আছে। এ দেশে দুষ্কৃতকারী আছে, যারা ইসলামের নাম বিক্রি করে রাজনীতি করছে, অথচ তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামের ধারে-কাছেও কিছু নেই। যারা নিজেদের ইসলামী দল বলে ঘোষণা করছে, তাদের দলীয় ম্যানিফেস্টো থেকে আকিমুদ্দিন বাদ দেওয়া হয়েছে, আপনারা জানেন। তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের দলিলে কী প্রমাণ আছে, তা বলে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা বিসমিল্লাহ সংযোজন করেছি, কোরআন পাঠ করেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। এ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছি, যেখানে আমাদের সবার একটি জাতীয় পরিচয় আছে।’

তিনি বলেন, ‘এ দেশে আমরা কখনো জাতির মধ্যে বিভেদ দেখতে চাই না। আমরা পরিষ্কার করে বলেছি, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলাপ-আলোচনার মধ্য দিয়ে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, তা আমরা বাস্তবায়ন করবই। এর বাইরে ইসলামী মূল্যবোধের সব বিষয় সংবিধানে ধারণ করব, ইনশা আল্লাহ।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রের জাতীয় মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন। আমরা তা পুনঃস্থাপন করব। সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের কথাটি আবারও যুক্ত করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” যিনি সংযোজন করেছিলেন বাংলাদেশের পঞ্চম সংশোধনীর মাধ্যমে, তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই দলের পক্ষে রাজনীতি করি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের মধ্যে অনেক বিতর্ক হবে, রাজনৈতিকভাবে বিভেদ থাকবে, একেকজনের একেক রকম আদর্শভিত্তিক রাজনীতি থাকতে পারে। কিন্তু একটি প্রশ্নে আমরা একমত—এ দেশের মানুষকে যারা হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, ম্যাসাকার করেছে, দীর্ঘ ১৭ বছর যারা আলেম-ওলামার রক্ত নিয়েছে, মসজিদে বসে যারা নামাজ আদায় করতে পারেনি, মসজিদকে রক্তাক্ত করেছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে এ দেশের মানুষ আর কখনো রাজনীতি করতে দেবে না।’

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৩৫৬ রানের জবাবে ৮৮ রানেই ৩ উইকেট হারাল বাংলাদেশ, পিছিয়ে ২৬৮

05 November 2026

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ

www.hostbuybd.com

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৬:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬