Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
প্রাইম ব্যাংকের গ্রাহকদের সুজুকি গাড়ি কেনায় বিশেষ ছাড় ও নানা সুবিধা মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী নাসির উদ্দিনের করা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে পাঁচ মামলা, আসামি ১৩ হাজার; গ্রেপ্তার ২৯ ৮ আসনের বিনিময়ে জামায়াতের কাছে এনসিপি নিজেদের সঁপে দিয়েছে কি না, প্রশ্ন রাশেদ খাঁনের মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ ও নকশায় পরিবর্তনের সুযোগ, নতুন বিধিমালা জারি শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে: সালাহউদ্দিন আহমদ তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

প্রাইম ব্যাংকের গ্রাহকদের সুজুকি গাড়ি কেনায় বিশেষ ছাড় ও নানা সুবিধা

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের সুজুকির কার ও এসইউভি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ অফার দেবে উত্তরা মোটরস।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা মোটরস লিমিটেডের প্রধান কার্যালয় উত্তরা সেন্টারে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানটির কার্যালয়টি ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে অবস্থিত।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকির গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। এ ছাড়া যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি বিনিময় এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের সময় বাইব্যাক সুবিধাও পাবেন তাঁরা। পাশাপাশি থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনা মূল্যে রক্ষণাবেক্ষণ এবং দেশজুড়ে ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা।

গ্রাহকদের জন্য আরও থাকছে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা। পাশাপাশি ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়িসংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধাও পাওয়া যাবে।

এ অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের গাড়ি কেনা এবং মালিকানার অভিজ্ঞতা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি। প্রতিযোগিতামূলক মূল্য, নমনীয় এক্সচেঞ্জ ও আপগ্রেড সুবিধার পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে গ্রাহকদের বাড়তি সুবিধা নিশ্চিত হবে বলে মনে করছে তারা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন; সাজিদ রহমান, এসইভিপি ও চিফ বিজনেস অফিসার, সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং; জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস এবং তাকিয়ান চৌধুরী, ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস।

অন্যদিকে, উত্তরা মোটরস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এ. বি. এম. হুমায়ুন কবির, ডিরেক্টর–ফাইন্যান্স; চিরঞ্জীব রায়, সিওও–সুজুকি কার বিজনেস; আবু বকর সিদ্দিকী এফসিএ, সিএফও–উত্তরা গ্রুপ; মাহবুব আলম, এফসিএমএ, সিএফও এবং শফিকুল আলম খান, সিনিয়র জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রাইম ব্যাংকের গ্রাহকদের সুজুকি গাড়ি কেনায় বিশেষ ছাড় ও নানা সুবিধা

01 November 2026

তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

www.hostbuybd.com

প্রাইম ব্যাংকের গ্রাহকদের সুজুকি গাড়ি কেনায় বিশেষ ছাড় ও নানা সুবিধা

Update Time : ০৭:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬