Dhaka ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে পাঁচ মামলা, আসামি ১৩ হাজার; গ্রেপ্তার ২৯ ৮ আসনের বিনিময়ে জামায়াতের কাছে এনসিপি নিজেদের সঁপে দিয়েছে কি না, প্রশ্ন রাশেদ খাঁনের মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ ও নকশায় পরিবর্তনের সুযোগ, নতুন বিধিমালা জারি শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে: সালাহউদ্দিন আহমদ তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ ভারতের ৫৭তম চলচ্চিত্র উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে বাংলাদেশের ‘রইদ’ ক্ষমতার অপব্যবহার না করতে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ ও নকশায় পরিবর্তনের সুযোগ, নতুন বিধিমালা জারি

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ।

এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের (দৈর্ঘ্য ও প্রস্থ) বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের ওপর প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।

নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। একই সঙ্গে প্লেটের ওপরের অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে সংস্থাটি।

এ ছাড়া একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা

01 November 2026

ক্ষমতার অপব্যবহার না করতে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

www.hostbuybd.com

মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ ও নকশায় পরিবর্তনের সুযোগ, নতুন বিধিমালা জারি

Update Time : ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬