Dhaka ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বছর নষ্ট না করে শিক্ষার মূল ধারায় ফেরানো হবে ফেল করা শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস বাণিজ্য অর্থায়নসেবা দিতে জার্মানির ট্রেডউইন্ডের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি আনিসুল হক-সালমান এফ রহমানসহ পাঁচ আসামির বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন পাঁচ ফুটবলার এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে, জেনে নিন পদ্ধতি ছাড়পত্র ও দাপ্তরিক জটিলতায় ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী নিখোঁজের আগে তাহসিফের সঙ্গে ছয় ঘণ্টা কাটান দীপ, তাঁকে নিয়ে গেল পিবিআই

দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ওই দিনও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থার বিবরণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়। পরে এটি স্থল গভীর নিম্নচাপ এবং এরপর স্থল নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বছর নষ্ট না করে শিক্ষার মূল ধারায় ফেরানো হবে ফেল করা শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী

30 October 2026

নিখোঁজের আগে তাহসিফের সঙ্গে ছয় ঘণ্টা কাটান দীপ, তাঁকে নিয়ে গেল পিবিআই

www.hostbuybd.com

দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

Update Time : ১০:২৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬