Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস বাণিজ্য অর্থায়নসেবা দিতে জার্মানির ট্রেডউইন্ডের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি আনিসুল হক-সালমান এফ রহমানসহ পাঁচ আসামির বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন পাঁচ ফুটবলার এইচএসসির ফল জানতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে, জেনে নিন পদ্ধতি ছাড়পত্র ও দাপ্তরিক জটিলতায় ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী নিখোঁজের আগে তাহসিফের সঙ্গে ছয় ঘণ্টা কাটান দীপ, তাঁকে নিয়ে গেল পিবিআই বাবা হিসেবে ভিকি কৌশলের দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা

ছাড়পত্র ও দাপ্তরিক জটিলতায় ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

পর্যটন মৌসুম শুরু হলেও দাপ্তরিক অনুমোদনসংক্রান্ত জটিলতায় আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ফলে দ্বীপে ভ্রমণের প্রস্তুতি নেওয়া পর্যটকদের জাহাজ চলাচল শুরুর অপেক্ষায় থাকতে হচ্ছে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানিয়েছেন, চলতি মৌসুমে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পাওয়া গেছে। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কিছু দাপ্তরিক কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলনকক্ষে পর্যটন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতকরণবিষয়ক এক মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব তথ্য জানান।

সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেন্টমার্টিন ভ্রমণে সরকারের জারি করা শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি জানান, সেন্টমার্টিন ভ্রমণে সরকারি শর্তের ব্যত্যয় ঠেকাতে ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের নিবন্ধনের জন্য ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট খুলে দেওয়া হবে।

অন্যদিকে, জাহাজ চলাচল শুরুর সময় নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর। তিনি বলেন, নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে তিনটি জাহাজ চলাচলের অনুমোদন পাওয়া গেছে। আরও সাতটি জাহাজের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া জাহাজগুলো চলাচলের উপযোগী করে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর জাহাজ চলাচলের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার অনুমোদন পাওয়া তিনটি জাহাজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেও অন্যান্য কিছু দাপ্তরিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। এসব কাজ শেষ করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এ কারণে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট এবং শহরের সুগন্ধা পয়েন্টে দি সি প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের পর পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসন ও পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

29 October 2026

বাবা হিসেবে ভিকি কৌশলের দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা

www.hostbuybd.com

ছাড়পত্র ও দাপ্তরিক জটিলতায় ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ

Update Time : ০৮:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬