Dhaka ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বাবা হিসেবে ভিকি কৌশলের দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার, চলছে তথ্য সংগ্রহ নগদ ওয়ালেটে সরাসরি রেমিট্যান্স পাঠাতে ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, ক্ষমতায় টিকে যেতে পারেন নেতানিয়াহু বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমেছে, পতন রুপা-প্লাটিনামেও ৩০ নভেম্বরের মধ্যে উপজেলায় নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য, ছাপা শেষ ৫৭ শতাংশের বেশি বাংলাদেশ-জাপান সহযোগিতায় ছয়টি দলিল স্বাক্ষর, প্রায় ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি স্কুলে বিদেশি ভাষা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা, আসছে ঋণ ও পে-লেটার

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি

স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংস্থাটি।

স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুর্ঘটনার সময় দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন অত্যন্ত দ্রুতগতিতে পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় ‘অবাক’ হয়েছেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনেও বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৪৬ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার শিকার দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ায় যাচ্ছিল।

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

জেরোনিমো বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাবা হিসেবে ভিকি কৌশলের দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা

28 October 2026

বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা, আসছে ঋণ ও পে-লেটার

www.hostbuybd.com

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি

Update Time : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬