Dhaka ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাসনুভা তিশা

নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি।

তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি ও তাঁর টিমের সদস্যরা।

পথিমধ্যে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই চালকসহ পিকআপটি পালিয়ে যায়।

তবে এই মারাত্মক দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন তাঁরা।

দুর্ঘটনার পর তাঁদের গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে পিকআপটির পেছনে ধাওয়া করেন। কিছুটা দূরে গিয়ে তিনি পিকআপটিকে আটক করতে সক্ষম হন। তবে চালক পিকআপটি রাস্তায় ফেলে রেখে চাবি নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে তাসনুভা তিশা বলেন, ধাক্কাটি বেশ মারাত্মক ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা তিনি, তাঁর ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাসনুভা তিশা

Update Time : ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬