Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

চা-বাগান জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল ওয়াশ সুবিধা উন্নয়নে দুই প্রতিষ্ঠানের চুক্তি

চা-বাগান এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বা ওয়াশ সুবিধা উন্নয়নে একসঙ্গে কাজ করবে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। এ উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান এবং ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান শাহরিয়ার জামিল খান উপস্থিত ছিলেন।

এ ছাড়া অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং অর্থ, ঝুঁকি ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান হালিমা আক্তার মিতুসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসরুর আরেফিন বলেন, ‘নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ মানুষের স্বাস্থ্য ও মর্যাদার জন্য অপরিহার্য। এই অংশীদারত্বের মাধ্যমে সিটি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের নারী ও পরিবেশ—দুটি অগ্রাধিকারকে একসঙ্গে এগিয়ে নেওয়া হবে। চা-বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনতে বাস্তবসম্মত ও জলবায়ু-সহনশীল সমাধান দেওয়ার লক্ষ্য রয়েছে।’

অনিল পান্ত বলেন, ‘বাংলাদেশের চা-শিল্পে নারী চা-শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অনেক চা-বাগান জনগোষ্ঠী এখনো নিরাপদ পানি ও স্যানিটেশনের সংকটে রয়েছে। জলবায়ু ঝুঁকি বাড়ায় এ সংকট আরও প্রকট হচ্ছে।’

অক্সফামের অন্তর্বর্তীকালীন এই কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, ‘এই অংশীদারত্ব শুধু অবকাঠামো নির্মাণের উদ্যোগ নয়, বরং এটি মর্যাদা, অধিকার ও সহনশীলতা নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ। সিটি ব্যাংকের সঙ্গে আমরা এমন জলবায়ু-সহনশীল ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন ‘ওয়াশ’ সমাধান বাস্তবায়ন করতে চাই, যা তাদের দৈনন্দিন জীবনমান উন্নত করবে এবং দীর্ঘ মেয়াদে ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে সক্ষম হবে।’

এই উদ্যোগে সিটি ব্যাংকের সামগ্রিক সিএসআর অগ্রাধিকারের সঙ্গে জেন্ডার ন্যায়বিচার, জলবায়ু-সহনশীলতা ও জনগোষ্ঠীর নেতৃত্বাধীন উন্নয়নে অক্সফামের অভিজ্ঞতাকে একত্র করা হয়েছে। এর মাধ্যমে চা-বাগান জনগোষ্ঠীর জন্য স্থানীয়ভাবে পরিচালিত ও টেকসই সমাধান বাস্তবায়নে সহায়তা করা হবে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

চা-বাগান জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল ওয়াশ সুবিধা উন্নয়নে দুই প্রতিষ্ঠানের চুক্তি

Update Time : ০৬:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬