সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২ বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
১২ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে চাকরির বিবরণ
চাকরির ধরন: বেসরকারি ও ফুলটাইম
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ibnsinatrust.com
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: মাওনা, গাজীপুর
বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬।
উদ্যোক্তা ডেস্ক 






















