Dhaka ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
স্কুলে বিদেশি ভাষা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা, আসছে ঋণ ও পে-লেটার ক্যানসার চিকিৎসা সহজ করতে পাঁচ জেলায় হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি ৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, গুরুত্ব পাবে সড়ক নিরাপত্তা ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, বাদীকে হুমকির অভিযোগ ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ২৯ অক্টোবর চার্জ বাড়ানোর প্রস্তাবে গণশুনানি

২৯ অক্টোবর নয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলে বিদেশি ভাষা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

27 October 2026

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ২৯ অক্টোবর চার্জ বাড়ানোর প্রস্তাবে গণশুনানি

www.hostbuybd.com

২৯ অক্টোবর নয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর

Update Time : ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬