Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী এনামুল হক

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এনামুল হককে নিয়োগ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

সোমবার (৩১ আগস্ট) স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নেতৃত্বে আসছেন এনামুল হক। স্ট্যান্ডার্ড চার্টার্ডে তাঁর ২৫ বছরের কর্মজীবনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও অ্যাগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সম্পর্ক পরিচালনার পাশাপাশি বহুমাত্রিক ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনে নেতৃত্ব দিয়েছেন এনামুল হক।

নিয়োগ প্রসঙ্গে এনামুল হক বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। গত ২৫ বছরের বেশি সময় ধরে এই ব্যাংক তাঁর পেশাগত পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, এই পদে নিয়োগ পাওয়া তাঁর দীর্ঘ পথচলার স্বীকৃতির পাশাপাশি একটি বড় দায়িত্বও। তাঁর অগ্রাধিকার থাকবে আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো। পাশাপাশি ক্লায়েন্ট ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সবার কাছে বিশ্বস্ত অংশীদার হিসেবে ব্যাংকটির অবস্থান সুদৃঢ় করাও তাঁর লক্ষ্য।

প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০২৫ সালের এপ্রিল থেকে এনামুল হক কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ঝুঁকি ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশিকা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ ছাড়া তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাইরে বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নেও অবদান রেখেছেন এনামুল হক। ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ডের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন তিনি।

কর্মজীবনের বাইরে এনামুল হক ভ্রমণ করতে পছন্দ করেন। চিত্রকলার প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী এনামুল হক

Update Time : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬