Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘মুহূর্তটি ধরে রাখতেই হলো’

বিনোদন তারকাদের জন্য মর্যাদাপূর্ণ স্থান ‘হলিউড ওয়াক অব ফেম’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতজুড়ে থাকা এই স্থানে বিশ্বের প্রভাবশালী তারকাদের নাম খোদাই করে রাখা হয়। নামের সঙ্গে থাকে একটি করে তারকা।

বিখ্যাত সেই ‘ওয়াক অব ফেম’-এ গেছেন বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেই সুবাদে লস অ্যাঞ্জেলেসের ‘ওয়াক অব ফেম’-এ যান সাফা। সেখানে অনেক তারকার নাম দেখলেও তাঁর খোঁজ ছিল বিশেষ একজনকে ঘিরে—পপ সংগীতের সম্রাট মাইকেল জ্যাকসন।

শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন সাফা। ছবিতে দেখা যায়, হলুদ পোশাক পরে ‘ওয়াক অব ফেম’-এ মাইকেল জ্যাকসনের তারকার পাশে বসে আছেন তিনি। তাঁর চোখেমুখে ছিল উচ্ছ্বাস।

মাইকেল জ্যাকসনের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সাফা লিখেছেন, ‘মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হলো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।’

তারকাখচিত মাইকেল জ্যাকসনের নামের সামনে সাফা কবির

এদিকে আগের তুলনায় অভিনয়ে অনেকটাই কম সময় দিচ্ছেন সাফা। বড় কোনো উৎসবকে কেন্দ্র করে কয়েকটি নাটকে দেখা যায় তাঁকে। সর্বশেষ কোরবানির ঈদে তাঁর অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

মাইকেল জ্যাকসনের তারকার পাশে সাফা কবির, ‘মুহূর্তটি ধরে রাখতেই হলো’

Update Time : ০৭:১০:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬