Dhaka ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

নেপালে আকস্মিক বন্যা: মৃত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। এ ঘটনায় ১০৫ ভারতীয় নাগরিকসহ মোট ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেপালের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে শত শত ঘরবাড়ি মুহূর্তের মধ্যে ভেসে যায়। পাশাপাশি ওই অঞ্চলে চলমান কয়েকটি প্রকল্পও বন্যার পানিতে তলিয়ে যায়।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকাজে ১৪টি হেলিকপ্টার ও বিপুলসংখ্যক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সকাল ৯টার দিকে ভোতিকোশি নদীর পানি হঠাৎ বেড়ে গেলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে রাসুয়া জেলার তিমুর ও পার্শ্ববর্তী সায়াফুরবাসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে যানবাহন, পণ্যসামগ্রী ও অন্যান্য সম্পদ ভেসে গেছে।

এদিকে বন্যার পর পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ হয়েছেন।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৮৪ জন পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তিব্বতে ভোতিকোশি নদীর ওপর একটি ভূমিধসের কারণে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। পরবর্তী সময়ে সৃষ্ট চাপের সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হয়ে এই আকস্মিক বন্যার ঘটনা ঘটে।

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

নেপালে আকস্মিক বন্যা: মৃত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

Update Time : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬