Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

উৎসবের আগে মেদ ঝরিয়ে ত্বকে জেল্লা আনতে রাখুন এই খাবারগুলো

উৎসবের আগে কিশোরী থেকে তরুণী—অনেকেরই প্রধান দুটি লক্ষ্য থাকে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে নিজেকে ঝরঝরে করে তোলা এবং ত্বকে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনা। এরপর নতুন পোশাক ও ট্রেন্ডি মেকআপে উৎসবের মধ্যমণি হয়ে ওঠার প্রস্তুতি। তবে ওজন কমাতে গিয়েই অনেকেই বড় ভুল করেন। অনেকে খাবারদাবার একেবারেই কমিয়ে দেন। এতে ওজন কিছুটা কমলেও ত্বক শুষ্ক, কালচে ও নিস্তেজ হয়ে পড়তে পারে।

পুষ্টিবিদদের মতে, ক্রাশ ডায়েটের পরিবর্তে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা উচিত, যা একদিকে বাড়তি মেদ কমাতে সহায়তা করবে, অন্যদিকে ভেতর থেকে ত্বকের লাবণ্য ফুটিয়ে তুলবে। প্রতিদিনের খাদ্যতালিকায় কোন খাবারগুলো রাখলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি ত্বকও জেল্লাদার হতে পারে, জেনে নেওয়া যাক।

শসা ও লেবুর ডিটক্স পানীয়

শসায় ক্যালরির পরিমাণ খুব কম এবং এতে প্রায় ৯৬ শতাংশ পানি রয়েছে। এটি মেটাবলিজম বাড়াতে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে। অন্যদিকে লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন বাড়ায় এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। এই পানীয় শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে ভূমিকা রাখে।

সকালে টক দই

ওজন কমানোর ক্ষেত্রে টক দই সহায়ক হতে পারে। এতে থাকা প্রোবায়োটিকস হজমক্ষমতা উন্নত করে এবং পেটের চর্বি কমাতে সরাসরি সাহায্য করে। এর উচ্চ প্রোটিন বারবার খাওয়ার প্রবণতা কমায়। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে ভেতর থেকে উজ্জ্বলতা আনতে এবং ব্রণ হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে।

দিনে দুবার গ্রিন টি

ওজন নিয়ন্ত্রণে গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মেদ কমাতে এবং মেটাবলিজম বাড়াতে কার্যকর। এ ছাড়া এর শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ পড়া রোধে ভূমিকা রাখে।

চিয়া সিড ও তিসির বীজ

শরীরের বাড়তি মেদ ঝরাতে চিয়া সিড ও তিসির বীজ বেশ উপকারী। এগুলো আঁশ ও প্রোটিনে ভরপুর। পানিতে ভিজিয়ে খেলে পেটের ভেতর ফুলে ওঠে, ফলে সহজে খিদে পায় না এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। এতে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শুষ্ক ত্বককে নরম ও মসৃণ রাখতে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

টমেটো ও গাজরের স্যুপ বা সালাদ

টমেটো ও গাজর কম ক্যালরি এবং উচ্চ আঁশযুক্ত সবজি। এগুলো শরীরে চর্বি জমতে বাধা দিতে সহায়তা করে। গাজরের বিটা-ক্যারোটিন এবং টমেটোর লাইকোপেন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে একধরনের প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে এবং ত্বকে গোলাপি আভা আনতে সাহায্য করে।

স্ন্যাক্সে কাঠবাদাম ও আখরোট

বিকেলের স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে এক মুঠো বাদাম রাখা যেতে পারে। কাঠবাদাম ও আখরোট শরীরে ভালো ফ্যাটের জোগান দেয়, যা ক্ষতিকর চর্বি কমাতে সহায়তা করে। পাশাপাশি বাদামে থাকা ভিটামিন ই ও জিংক ত্বকের কোষ পুনর্গঠনে ভূমিকা রাখে এবং ত্বক টানটান ও সতেজ রাখতে সাহায্য করে।

উৎসবের আগে যা এড়িয়ে চলবেন

ওজন বৃদ্ধি ও ত্বকের উজ্জ্বলতার প্রধান শত্রু অতিরিক্ত চিনি, ময়দা এবং ডুবো তেলে ভাজা খাবার। এসব খাবার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ওজন বাড়াতে পারে এবং ত্বকে ব্রণ ও কালচে ভাব তৈরি করতে পারে।

পূজার আগে বাড়তি মেদ কমিয়ে ত্বকের দীপ্তি পেতে চাইলে খাদ্যতালিকায় এসব খাবার যোগ করা যেতে পারে। পাশাপাশি প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান এবং পর্যাপ্ত ঘুমালে ফল আরও ভালো পাওয়া যেতে পারে।

সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

Share this news as a Photo Card

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

উৎসবের আগে মেদ ঝরিয়ে ত্বকে জেল্লা আনতে রাখুন এই খাবারগুলো

Update Time : ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬