Dhaka ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

জাপানে দক্ষ কর্মী পাঠাতে জিয়া হার্ট ফাউন্ডেশন ও জাপান বাংলা রিক্রুটিং এজেন্সির চুক্তি

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ শ্রমিক জাপানে পাঠানোর লক্ষ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জাপান বাংলা রিক্রুটিং এজেন্সির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে।

গত সোমবার দুপুরে দিনাজপুরের উপশহর এলাকায় অবস্থিত হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জাপান বাংলা ব্রীজ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল তাহমিদের সার্বিক তত্ত্বাবধানে চুক্তিতে সই করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এ কে আজাদ এবং জাপান বাংলা ব্রীজ রিক্রুটিং এজেন্সি (জেবিবিআরএ)-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ রেজুয়ানুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডাক্তার এ এফ এম মোস্তফা সরকার, কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক, জেবিবিআরএর জেনারেল ম্যানেজার মোহাম্মদ রোকন উদ্দিন, ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মো. আমান উল্লাহ্ এবং সিনিয়র সাংবাদিক আহসান হাবিবুল আলমসহ অন্যরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জাপানের স্বাস্থ্যসেবা খাতে কেয়ারগিভার ভিসায় স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) এবং টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি)-এর আওতায় দক্ষ ও অদক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

জাপানে দক্ষ কর্মী পাঠাতে জিয়া হার্ট ফাউন্ডেশন ও জাপান বাংলা রিক্রুটিং এজেন্সির চুক্তি

Update Time : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬