মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গত ২৫ অক্টোবর প্রতিষ্ঠার ২৭তম বার্ষিকী উদ্যাপন করেছে। ‘২৭ ইয়ার্স অ্যাঙ্কর্ড ইন ট্রাস্ট’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যাপন ব্যাংকটির দীর্ঘ ও সফল পথচলার একটি উল্লেখযোগ্য মাইলফলক।
রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য, এমটিবির ২৭ বছরের পথচলার স্মৃতিচারণা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কেক কাটার আয়োজন ছিল।
সৈয়দ মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে নিয়ন্ত্রক সংস্থা, এমটিবির সব কর্মী, গ্রাহক, অংশীদার ও গণমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত ২৭ বছরের পথচলায় মানুষের অকৃত্রিম বিশ্বাসই এমটিবির সবচেয়ে বড় শক্তি।
এমটিবি টাওয়ারসহ দেশের সব শাখা ও উপশাখায় দিনটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হয়। এ আয়োজন উদ্ভাবন, স্থায়িত্ব এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকটির অবিচল প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে।
নিজস্ব প্রতিবেদক 























