Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
৩৯ বছর বয়সে মারা গেলেন মডেল ও অভিনেত্রী তুলনা ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির পাবনায় শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামির বাড়ি ভেঙে মাটিও নিয়ে যাচ্ছে জনতা ফারুকী-তিশার দাম্পত্য নিয়ে আলোচনা, কী জানা যাচ্ছে? প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশে কড়াকড়ি সোনালী লাইফের দুই বিমা পণ্য পাওয়া যাবে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কিনতে ৬ হাজার ৬০৮ কোটি টাকার প্রস্তাব শুক্রবার থেকে আগের নিয়মে চলবে দোকানপাট, খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত শেফদের ঐক্য ও পেশাগত মর্যাদা উদ্‌যাপনে বিশেষ আয়োজন বিসিপিসিএবির সিএমএসএমই উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন কিনতে অর্থায়ন দেবে প্রাইম ব্যাংক ও রানার

শেফদের ঐক্য ও পেশাগত মর্যাদা উদ্‌যাপনে বিশেষ আয়োজন বিসিপিসিএবির

আন্তর্জাতিক শেফ দিবস ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় দেশের শেফ ও কুলিনারি পেশাজীবীদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বেকারি অ্যান্ড পেস্ট্রি শেফস অ্যাসেম্বলি বাংলাদেশ (বিপিসিএবি)। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সাতমসজিদ রোডে অবস্থিত অ্যামব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জের দশম তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল কুকিং একাডেমির সিইও জনগীর আলম। আয়োজক সংগঠনটির প্রতিষ্ঠাতা শেফ ইউসুফ হামীম। সংগঠনটির প্রশাসনিক দায়িত্বে রয়েছেন শেফ শেখ জিনাত ও শেফ রুকসানা কবির আদিলা। শেফ রুকসানা ও শেফ জিনাতসহ তাঁদের দল অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করে।

দেশের শেফদের ঐক্য, দক্ষতা, সৃজনশীলতা ও পেশাগত মর্যাদা উদ্‌যাপন এবং রন্ধনশিল্পে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শেফদের পেশাগত অর্জন এবং রন্ধনশিল্পের বিকাশে তাঁদের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি দেশের কুলিনারি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার সম্ভাবনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠানে শেফদের সম্মাননা দেওয়া হয়। এর মাধ্যমে রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত পেশাজীবীদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে এ পেশায় আগ্রহী করে তোলার প্রত্যাশা জানানো হয়। বর্তমান শেফদের সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যৎ কুলিনারি পেশাজীবীদের জন্য সহযোগিতামূলক ও সম্ভাবনাময় কর্মপরিবেশ গড়ে তোলাও আয়োজকদের লক্ষ্য।

অনুষ্ঠানটির বেভারেজ পার্টনার ছিল নেসলে প্রফেশনাল। এ ছাড়া নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য নেসলে প্রফেশনাল ও ওয়েল ফুডের পক্ষ থেকে বিশেষ উপহার ও ডিসকাউন্ট কুপনের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল উদ্যোক্তা ও দৈনিক পত্রিকার পাতা।

আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে এ আয়োজন বাংলাদেশের শেফ কমিউনিটির মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কুলিনারি পেশাজীবীদের দক্ষতা, সৃজনশীলতা ও সম্ভাবনা তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৩৯ বছর বয়সে মারা গেলেন মডেল ও অভিনেত্রী তুলনা

22 October 2026

সিএমএসএমই উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন কিনতে অর্থায়ন দেবে প্রাইম ব্যাংক ও রানার

www.hostbuybd.com

শেফদের ঐক্য ও পেশাগত মর্যাদা উদ্‌যাপনে বিশেষ আয়োজন বিসিপিসিএবির

Update Time : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬