Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তাই দ্বিতীয় ম্যাচের একাদশে সাতটি পরিবর্তন আনেন তিনি। তাতে সফলতাও পেয়েছেন ইতালিয়ান এই কোচ। এবার অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ভান্দেরসন। দ্রুত কয়েকটি পাসে অস্ট্রেলিয়ার রক্ষণ ভেঙে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠান এই ডিফেন্ডার। শুরুতেই লিড নেয় ব্রাজিল।

তবে গোল হজমের পরও ম্যাচ থেকে ছিটকে যায়নি অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে কর্নার থেকে আলেসান্দ্রো সিরকাতির গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা। এরপর ৩৩তম মিনিটে কনর মেটকাফের দুর্দান্ত শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবার ম্যাচে ফেরে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বক্সে দানিলোর পায়ে হ্যারি সাউটারের চ্যালেঞ্জের পর রেফারি ভিএআর মনিটরে রিপ্লে দেখেন। এরপর ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়।

স্পটকিক নিতে এগিয়ে আসেন রাফিনিয়া। নিচু ও জোরালো শটে বল জালে পাঠান তিনি। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিকে ঝাঁপ দিয়েছিলেন। তবে শটের গতি এতটাই বেশি ছিল যে বল ঠেকাতে পারেননি। ৪৫ মিনিটে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান অধিনায়ক রাফিনিয়া।

বিরতির পর অবশ্য রাফিনিয়াকে মাঠে রাখেননি আনচেলত্তি। তাঁর জায়গায় নামেন এন্দ্রিক। অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া হয় ব্রুনো গুইমারেসের হাতে।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল। এন্দ্রিকের তৈরি করা আক্রমণ থেকে ৬৯ মিনিটে গোল করে দলকে আবার এগিয়ে দেন ব্রুনো গুইমারেস। এরপর ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি থেকে গোল করলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

Update Time : ০৭:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬