Dhaka ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

লেস্টারের দুই দশকের সম্পর্কের ইতি, শেফিল্ড ইউনাইটেডে হামজা

লেস্টার সিটির সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক হামজা চৌধুরীর। ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা, প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সাক্ষী হওয়া এবং এফএ কাপ জেতা—সব মিলিয়ে লেস্টারের সঙ্গে তাঁর গল্পটা যেন এক জীবনের। সেই গল্পের এবার শেষ হলো একটি অধ্যায়। লেস্টার ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের এই মিডফিল্ডার।

২৮ বছর বয়সী হামজাকে এক বছরের চুক্তিতে দলে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। তবে তাঁর দলবদলের ট্রান্সফার ফি প্রকাশ করেনি কোনো পক্ষ।

শেফিল্ডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ‘দ্য ব্লেডস’-এ খেলেছিলেন তিনি। ১৬টি লিগ ম্যাচে মাঠে নামার পর সান্ডারল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালেও খেলেন। শেষ পর্যন্ত সেই ম্যাচে হারলেও শেফিল্ডে তাঁর পারফরম্যান্সই এবার স্থায়ীভাবে ফেরার পথ তৈরি করে দেয়।

বিশেষ করে ধারে কাটানো সময়ের শেষ ১০ ম্যাচে হামজাকে দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে দেখেছেন কোচ ক্রিস ওয়াইল্ডার। প্লে-অফের সেমিফাইনাল ও ফাইনালও ছিল সেই সময়ের অংশ।

হামজার বহুমুখী সক্ষমতাই শেফিল্ডকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। মূলত মিডফিল্ডার হলেও প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি। দলের ওই পজিশনে প্রতিযোগিতা বাড়াতেই হামজাকে ফেরানোর প্রয়োজনীয়তা দেখেছিলেন ওয়াইল্ডার।

তিনি বলেন, ‘আমরা সবাই জানি, হামজা ওই ভূমিকায় খেলতে পারে এবং এর বাইরেও আরও অনেক কিছু দিতে পারে। এখানে তার প্রথম স্পেলের শেষ ১০ ম্যাচে সে সম্ভবত আমাদের সেরা খেলোয়াড় ছিল।’

ওয়াইল্ডারের সঙ্গে হামজার সম্পর্কও পুরোনো। ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডে ধারে থাকার সময় এই কোচের অধীনেই খেলেছিলেন হামজা। পরে শেফিল্ডেও দুজনের একসঙ্গে কাজ করার সুযোগ হয়। সেই পরিচিতিই হয়তো নতুন অধ্যায় বেছে নেওয়ার সিদ্ধান্তকে আরও সহজ করেছে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

লেস্টারের দুই দশকের সম্পর্কের ইতি, শেফিল্ড ইউনাইটেডে হামজা

Update Time : ০৭:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬