Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। গত সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া তেলের মূল্যবৃদ্ধির ধারা নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসেও অব্যাহত রয়েছে। পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বেশির ভাগ দেশে আজ সপ্তাহের প্রথম দিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ কারণে আজ তেলের দাম বেড়েছে। খবর রয়টার্সের।
সোমবার সকালে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগাম দাম ১ দশমিক ৩২ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান শান্তি প্রস্তাব দেয়। দেশটি জানায়, কাতারের মধ্যস্থতায় প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছিল। শনিবার ট্রাম্প বলেন, তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইরানের সঙ্গে আলোচনায় বসবে বলে তিনি আশা করছেন।
এএনজেডের বিশ্লেষকেরা এক নোটে বলেন, ‘ভূরাজনৈতিক ঝুঁকি এখনো অনেক বেশি। হুতি ও ইরান সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এ অঞ্চলে জ্বালানিপ্রবাহ ঝুঁকির মধ্যে আছে।’
শনিবার ভোরে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের জোট জানায়, ইরান-সমর্থিত হুতিদের সৌদি আরবের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ছাড়া আরও দুটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
গত সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। তবে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৭ দশমিক ৯ শতাংশ। যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠার পর দেশটি ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে—এমন আশঙ্কায় ডব্লিউটিআইয়ের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। কারণ, রপ্তানি বন্ধ হলে যুক্তরাষ্ট্রের পরিশোধনাগারগুলোর উৎপাদন কমে যেতে পারে।
এএনজেডের বিশ্লেষকেরা বলেন, পরিশোধিত তেলের বাজারে এখনো চাপ রয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠায় মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
বিশ্লেষকেরা আরও বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ দিলে বিশ্ববাজারে সরবরাহ কমে যাবে। এরই মধ্যে ইউরোপের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।
এদিকে জ্বালানিপণ্যবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানি বেড়েছে। সরবরাহ দৈনিক ১ কোটি ২৮ লাখ ব্যারেলে উঠেছে, যা ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও আবার বেড়েছে। কেপলারের তথ্য বলছে, চলতি মাসে এই প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ দৈনিক প্রায় ৭৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হুতিরা হামলা করেছিল। ওই হামলার পর দেশটি তেল রপ্তানির একাংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে সরিয়ে নেয়। ফলে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পরিবহন বেড়েছে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

Update Time : ০৭:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬