Dhaka ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

১ হাজার গোলের পাশাপাশি তৃতীয়বার নেশনস লিগ জিততে চান রোনালদো

ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ থেকে শুরু হওয়া উয়েফা নেশনস লিগে দেশের জার্সিতে আবারও মাঠে নামার লক্ষ্য ঠিক করেছেন তিনি।

২০১৬ ইউরো জয়ী পর্তুগালের অধিনায়ক রোনালদো জানান, ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি এবারের নেশনস লিগও জিততে চান তিনি।

উয়েফা নেশনস লিগে গ্রুপ ‘এ৪’-এ নিজেদের প্রথম ম্যাচে আজ ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। এর আগে দুবার নেশনস লিগ জিতেছে রোনালদোর দল। ২০১৮-১৯ সালে এবং গত মৌসুমে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এবার দেশের হয়ে তৃতীয়বার নেশনস লিগ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

ওয়েলসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, ‘এক হাজার গোল করার পাশাপাশি জাতীয় দলের হয়ে নেশনস লিগ জিততে চাই। দুটি লক্ষ্যই গুরুত্বপূর্ণ। নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে।’

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৯টি গোল করেছেন রোনালদো। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর ২১ গোল।

তিনি আরও বলেন, ‘আমি জানি, ১ হাজার গোলের মাইলফলক আমি অর্জন করতে পারব। কিন্তু এটি অর্জনের জন্য আমি অস্থির নই। আমি ফুটবল উপভোগ করতে চাই। তবে হ্যাঁ, আমি সত্যিই এই রেকর্ড গড়তে চাই।’

অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ফুটবলে ফেরার বিষয়েও খোলামেলা কথা বলেছেন রোনালদো। তিনি বলেন, ‘হ্যাঁ, অবসরের কথা বলেছিলাম। অবশ্যই আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে ভাবি। আমি চিন্তাশীল মানুষ, এগুলো নিয়ে ভাবতে হয়। আমি এখনো বিশ্বাস করি, জাতীয় দল যা কিছু অর্জন করতে চায়, সেগুলো অর্জনের পেছনে অবদান রাখতে আমার সামর্থ্য আছে।’

নেশনস লিগে ফাবিও সিলভা, রেনাটো ভেইগা, নুনো মেন্দেস, হোয়াও নেভেস ও ফ্রান্সিসকো কনসেইসাওর মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে পর্তুগাল।

দেশের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের সহায়তা করার জন্য পর্তুগালের হয়ে তাঁর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান রোনালদো।

তিনি বলেন, ‘এটি তরুণ প্রজন্ম। আমার কাছে মূল বিষয় হলো মাঠে নেমে গোল করা এবং দলকে ম্যাচ জিততে সাহায্য করা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি জানি আমি কে। এই অবস্থানে পৌঁছাতে এবং যে সাফল্য আমি অর্জন করেছি, তার জন্য আমাকে কী করতে হয়েছে, তা আমি জানি।’

তরুণ খেলোয়াড়েরা তাঁকে আদর্শ হিসেবে দেখে বলে মনে করেন রোনালদো। তিনি বলেন, ‘আমি জানি তরুণরা কেন রোনালদোকে এত পছন্দ করে। কারণ তারা আমাকে আদর্শ হিসেবে দেখে। আমি ভবিষ্যতেও সেই ভূমিকা পালন করে যাব। এমনকি অবসর নেওয়ার পরও, অর্থাৎ আগামী ১০ বছর পরও।’

তিনি আরও বলেন, ‘আমি নিজের বর্তমান অবস্থা নিয়ে খুশি। আগামীকাল আমি খেলব কি না, বা পরের ম্যাচে বিশ্রাম নেব কি না, সেটা কোনো বড় বিষয় নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি যেন ভালো বোধ করি।’

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

১ হাজার গোলের পাশাপাশি তৃতীয়বার নেশনস লিগ জিততে চান রোনালদো

Update Time : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬