Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

১৯ সেপ্টেম্বর রংপুর লংমার্চ, বাধা না দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের প্রতি আবেদন যে, এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি করা না হয়।’

একই সঙ্গে লংমার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এই লংমার্চের যাত্রীদের, ১১ দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি, কোনো উসকানির মুখে চরম ধৈর্য এবং সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব। আমরা কারও উসকানিতে পা দেব না। আমরা যদি একটু ক্ষতিগ্রস্ত হই, আমাদের গায়ে যদি একটা আঘাতও লাগে, আমরা তার প্রতিশোধের চেয়ে মনে করি, একটা আঘাতকে হলেও এই লংমার্চ সফল করার মধ্যে আমাদের সার্থকতা সবচেয়ে বেশি।’

এ সময় বিএনপি, ক্ষমতাসীন দল, সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, সড়কপথের সংশ্লিষ্ট ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও পরিবহনসংশ্লিষ্টদের লংমার্চে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘এত বড় কর্মসূচি, হাজার হাজার লোকের এই বহর, যেখানে সহস্রাধিক গাড়ি থাকবে, দিনের নিত্যদিনের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচলে হয়তো অনেকের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে, কিছু ভোগান্তি হয়তো হবে। আমরা আবারও তাঁদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘গণতন্ত্র, দেশ, জাতি, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনস্বার্থের প্রয়োজনে এ দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনে এ দেশের অনেক শ্রেণি-পেশার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে, অনেক দুর্ভোগ-ভোগান্তি আমরা অনেক সময় মেনে নিয়েছি।’

‘চট্টগ্রামের সেই উদাহরণ দেশবাসী রেখেছে, প্রশাসন রেখেছে। আশা করি, রংপুর অভিমুখী লংমার্চে তারা আমাদের এই দুঃখ প্রকাশ, অনুভূতি জানিয়ে আমাদের এই লংমার্চকে সফল করবেন, ইনশাআল্লাহ।’

গোলাম পরওয়ার বলেন, ‘গত রাতে আমরা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা এবং তারপর রংপুর পথে পথে মোট সাতটি জনসভা এবং পাঁচটি পথসভার প্রস্তুতির জন্য এই প্রায় আট-দশ দিন ধরে যে নির্দেশনা দিয়েছিলাম, এই মহাসড়কের সঙ্গে সংশ্লিষ্ট সব শাখার আমির, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ সংগঠনের সমস্ত সঙ্গী-সাথিদের যে তৎপরতা, কাল রাতে এই সব শাখার নেতাদের সঙ্গে আমরা যে অনলাইন মিটিং করেছি, আমরা জনগণের, সব রাজনৈতিক দলের এবং এমনকি প্রশাসনিক সহযোগিতা-সহানুভূতি আমরা গত রাত পর্যন্ত পেয়েছি। তারা এই লংমার্চ সফল করতে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন বলে আমাদের নেতাদের জানিয়েছেন।’

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র এবং জন-আকাঙ্ক্ষার দাবি পূরণের লক্ষ্যে চট্টগ্রাম অভিমুখে আমাদের লংমার্চের ছয়টা দাবি আমরা যুক্ত করেছিলাম। তারপরে যখন আমরা রংপুর অভিমুখী লংমার্চ ঘোষণা করলাম, সেখানে আরেকটা দাবি, সাত দফা যুক্ত করলাম—দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব।’

তিনি বলেন, গতকাল ১১ দলের শীর্ষ নেতারা বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেছেন। সেখানে উত্তরবঙ্গ তথা রংপুরের কোটি কোটি মানুষের বাঁচা-মরার দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি লংমার্চের দাবির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ইতোমধ্যেই রংপুর পর্যন্ত গোটা উত্তরবঙ্গে এই মেসেজটা পৌঁছে দিয়েছি। তারা অত্যন্ত উল্লসিত, আনন্দিত। আস্থা রাখছেন যে বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে—এখনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো সংশয়ের মধ্যে কাজ করছে, আমরা জানি না। এগুলো দূর করে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার তার কূটনৈতিক এবং সরকারি সব ধরনের পদক্ষেপ শুরু করার আহ্বান জানান।’

‘আমরা এই দাবিটাও এই লংমার্চের মধ্যে রেখেছি। ফলে আমাদের উত্তরবঙ্গের এই লংমার্চের আট দফা দাবি। এটা বাস্তবায়নের জন্য ঢাকা থেকে রংপুর পর্যন্ত কোটি কোটি মানুষ এই লংমার্চকে সফল করার জন্য এখন প্রস্তুত।’

তিনি বলেন, যথাসময়ে আগামীকাল সকাল ৭টায় দেশের ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সমাবেশ শুরু হবে এবং সকাল ৮টায় ঢাকা শহরের উত্তর দিয়ে টঙ্গী-গাজীপুর-টাঙ্গাইল হয়ে পাঁচটি পথসভার পয়েন্ট অতিক্রম শেষে রংপুরের দিকে যাত্রা করতে পারবেন তাঁরা।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘আশা করছি, চট্টগ্রাম অভিমুখে লংমার্চ যেভাবে সফল হয়েছিল, উত্তরবঙ্গ অভিমুখে লংমার্চ তার চেয়ে কোনো অংশেই কম নয়। বরং আমরা এখন যে সাড়া দেখতে পাচ্ছি, তাতে মনে হয় যে তার চেয়েও আরও ব্যাপকভাবে এই লংমার্চ সফল হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।’

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

১৯ সেপ্টেম্বর রংপুর লংমার্চ, বাধা না দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

Update Time : ০৬:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬