Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সংকট নিরসন হবে: রিজভী

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৬:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। জনগণের স্বার্থের বিপরীতে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণেই প্রধানমন্ত্রীর পাশাপাশি বিএনপির জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, সেটি এখন ঠিক হয়ে এসেছে। সেখানে গ্যাস পুনর্ভরণ করে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সচল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে এবং গ্যাসসংকট নিরসন হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টারসংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, রান্নাঘরে গ্যাসের অভাবে এখন চুলা জ্বলছে না। তবে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে চুলা জ্বলতে থাকবে। মিল-কলকারখানার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থাও করা হবে।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ নিরসনে বাজেটের ওপর দ্রুত এলএনজি ও জ্বালানি কেনার জন্য সরকার ইতিমধ্যে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সরকার বসে নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সংকট সরকারের কারণে বা সরকারের কোনো ত্রুটির কারণে তৈরি হয়নি। বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা-ইরান যুদ্ধ চলছে। হরমুজ প্রণালি দিয়ে সবচেয়ে বেশি জ্বালানিবাহী জাহাজ ও কার্গো আসে। যুদ্ধের কারণে সেখানে জাহাজ চলাচল করছে না। এটি একটি বৈশ্বিক সংকট।

এ সংকট মোকাবিলায় পূর্বদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বার্মাসহ বিভিন্ন জায়গায় সরকার উদ্যোগী ভূমিকা নিয়েছে এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

বিরোধী দলের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে রিজভী বলেন, তারা তাদের কর্মসূচি করবে, কথা বলবে এবং সরকার তার দায়িত্ব পালন করছে। এখন তো শেখ হাসিনার আমল নয়, এখন গণতান্ত্রিক আমল। বিরোধী দল তাদের কর্মসূচি করবে ও কথা বলবে, আর সরকার তার দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, বিরোধী দল যদি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে, তাহলে তাদের কথাগুলো বলতে হবে। আর যদি সরকারকে বিপাকে ফেলা এবং ঘোলা পানিতে মাছ শিকারের ব্যাপার হয়, তাহলে সেটি ভিন্ন বিষয়।

জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনে যে বিপদের আশঙ্কা বাড়ছে, তা গভীরভাবে উপলব্ধি করেছেন।

তিনি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সারা দেশে এ কর্মসূচি শুরু হচ্ছে।

রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গোটা পৃথিবীতে উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনে যে বিপদের আশঙ্কা বাড়ছে, তা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেছেন। নির্বাচনের প্রাক্কালে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও বিএনপির ইশতেহার এবং এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০-এ জলবায়ু পরিবর্তনের বিপদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি জলাভূমি পুনঃখনন এবং নদী-নালা ও খাল-বিল দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন রিজভী।

তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ ব্যাপারে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। স্কুলের শিক্ষার্থী ও শিশুদের ‘একজন শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় বাড়ির আঙিনায় বৃক্ষরোপণের কথা বলা হয়েছে। ছয় মাসে আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের বিপরীতে তিন কোটি বৃক্ষরোপণ করা হয়েছে।

রিজভী বলেন, বৃক্ষ হচ্ছে পৃথিবীর প্রকৃতির ড্রইংরুম। মানুষ যেমন নিজের ড্রইংরুম সাজায়, তেমনি বৃক্ষ দিয়ে পৃথিবীকে সাজানো হয়। নিম ও কৃষ্ণচূড়া গাছ লাগানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষ্ণচূড়া বড় হয়ে ফুল ফুটলে মানুষের মন নির্মল ও বিশুদ্ধ করবে। আর নিম একটি পরিবেশবান্ধব বৃক্ষ।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাস সংকট নিরসন হবে: রিজভী

Update Time : ০৬:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬