Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

আবার ফিরছেন মোশাররফ করিম, আসছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’

দেড় বছর আগের সাত পর্বের সেই অম্লমধুর অভিজ্ঞতা আর অদ্ভুত চাকা ঘোরার গল্প মনে আছে? ট্রাকচালক আব্বাসের বিচিত্র জীবনকাহিনি নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে বেশ আলোড়ন তুলেছিল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি—‘বোহেমিয়ান ঘোড়া ২’।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই সিরিজটির নতুন কিস্তির শুটিং শুরু হবে। এবার দর্শকের সামনে আসবে নতুন আবহে গল্পটি। সিরিজটির মূল পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে পরিচালকের দায়িত্বে থাকছেন তাঁর স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ।

বর্তমানে সিরিজটির অভিনয়শিল্পীদের শিডিউল মেলানোর কাজ চলছে।

প্রথম কিস্তিতে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। দ্বিতীয় কিস্তিতেও তাঁর উপস্থিতির পাশাপাশি আগের পর্বের রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিনদের অনেকেই ফিরছেন।

তবে গল্পের প্রয়োজনে নতুন কয়েকটি মুখ যুক্ত হতে পারে। কাস্টিংয়েও আসতে পারে কিছু পরিবর্তন।

ট্রাকচালকের বিচিত্র সম্পর্ক ও জীবনের নানা নাটকীয়তা নিয়ে নির্মিত প্রথম সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে বেশ সাড়া ফেলেছিল। এবার নতুন যৌথ পরিচালনা ও পরিবর্তিত কাস্টিং নিয়ে দ্বিতীয় কিস্তি দর্শকদের কতটা নতুনত্ব উপহার দিতে পারে, সেদিকেই তাকিয়ে আছেন অনুরাগী ও বিনোদনপ্রেমীরা।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

আবার ফিরছেন মোশাররফ করিম, আসছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’

Update Time : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬