Dhaka ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলা, নিহত ২ নাবিক

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৯:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি জাহাজে হামলায় অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। বুধবার সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, হামলায় নিহত দুজনই ফিলিপিনো নাগরিক।

তবে হামলার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তেল ট্যাংকারে তিনটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অনুমতি ছাড়া সংবেদনশীল ও সংকীর্ণ এই জলপথ অতিক্রমের চেষ্টা করা ট্যাংকারগুলোকে আগেই হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে বাহরি জানিয়েছে, জাহাজের কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

এর এক মাস আগে হরমুজ প্রণালির কাছে বাহরির আরও একটি জাহাজ হামলার শিকার হয়েছিল। সে সময় ওয়াদিয়ান নামের সুপারট্যাংকারটি ওমানের উপকূলের খুব কাছ দিয়ে চলাচল করছিল।

এর আগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরে বাহরির আমজান ও মাসা নামের আরও দুটি জাহাজ হামলার শিকার হয়।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

হরমুজ প্রণালিতে সৌদি জাহাজে হামলা, নিহত ২ নাবিক

Update Time : ০৯:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬