Dhaka ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

সবুজ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াবে পূবালী ব্যাংক

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। স্কিম দুটি হলো ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’। প্রতিটি স্কিমের তহবিলের আকার এক হাজার কোটি টাকা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত এই দুটি স্কিমের জন্য পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) সই করেছে পূবালী ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দুটি স্কিমে অংশগ্রহণের ফলে দেশের পরিবেশবান্ধব শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে পূবালী ব্যাংক। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

সবুজ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াবে পূবালী ব্যাংক

Update Time : ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬