Dhaka ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

জামায়াতে ইসলাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার দাবি নুরুল হক নূরের

জামায়াতে ইসলাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। একই সঙ্গে জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনের একটি কেবিনে কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে যান নুরুল হক নূর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, ‘জামায়াতে ইসলাম থেকে ইসলাম শব্দ বাদ দিতে হবে। জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে। জামায়াত ইসলাম নামের লেবাস লাগিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’

তিনি আরও বলেন, জামায়াতের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে। কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা আমির হামজা ও গাজী নজরুল এর বড় উদাহরণ। জামায়াত ইসলাম সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা করছে এবং এই সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে।

নুরুল হক নূর বলেন, ‘উন্মাদ এমপি আমির হামজা বিভিন্ন সময় আমাদের মাননীয় সংসদ সদস্য রুবিন ফারহানা ও ফারজানা পুতুলসহ অন্যান্য নারী সংসদ সদস্যকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এই উন্মাদ আমির হামজা আমাদের প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানকে (কোকো) নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।’

তিনি অভিযোগ করেন, আমির হামজার এসব ‘নোংরা ভণ্ডামি ও কথাবার্তা’ জামায়াত সমর্থন করছে। এ ছাড়া সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের কর্মকাণ্ডের পরও জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে সেটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।

নুরুল হক নূর বলেন, ‘আমি তাদের বলব, জামায়াতে ইসলাম থেকে ইসলামী নাম বাদ দিতে। কারণ তারা “ইসলামী” নামটি ব্যবহার করে ইসলামের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে।’

কী–শব্দ: নুরুল হক নূর, জামায়াতে ইসলাম, জামায়াত, জামায়াত–শিবির, গণঅধিকার পরিষদ, কুষ্টিয়া সংঘর্ষ, সোহানুর রহমান সোহান, আমির হামজা, গাজী নজরুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Share this news as a Photo Card

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

জামায়াতে ইসলাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার দাবি নুরুল হক নূরের

Update Time : ০৪:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬