Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
‘পুরো পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও একসঙ্গে থাকব’, রাশমিকাকে নিয়ে বিজয় ‘২৭ ইয়ার্স অ্যাঙ্কর্ড ইন ট্রাস্ট’ প্রতিপাদ্যে এমটিবির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন পঞ্চগড়ের দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকা, কৃষকের ন্যায্যমূল্য কোথায়: আখতার হোসেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ইয়ামাল, কেইন ও এমবাপে; এআইয়ের পূর্বাভাসে এগিয়ে কে? বিশ্বজুড়ে ডিজেলের সংকট, চাহিদা কমানোই দ্রুত সমাধান দেখছেন বিশেষজ্ঞরা সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করব’: আইজিপি দুই রেটিং পয়েন্ট হারাল বাংলাদেশ, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবমেই টাইগাররা সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, বিচ্ছেদের কারণ জানালেন খায়রুল বাসার ওয়ালটনের ‘হাউসফুল অফার’, ফ্রিজ কিনে মিলতে পারে বিদেশ ভ্রমণসহ নানা উপহার ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ইয়ামাল, কেইন ও এমবাপে; এআইয়ের পূর্বাভাসে এগিয়ে কে?

লন্ডনে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জয়ের লড়াই এবার বেশ জমে উঠেছে। আলোচনার কেন্দ্রে রয়েছেন লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইন।

এআইয়ের পূর্বাভাসে এগিয়ে ইয়ামাল

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামালকে এগিয়ে রেখেছে ফরাসি ডেটা বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান আভিসিয়া। প্রতিষ্ঠানটির প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলারকে দেওয়া এই পুরস্কার জয়ের ক্ষেত্রে ইয়ামালের সম্ভাবনা ২৩ শতাংশ।

আভিসিয়ার পূর্বাভাসে ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপে। একই সম্ভাবনা পেয়েছেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রিও। শীর্ষ পাঁচের তালিকায় রয়েছেন লিওনেল মেসিও। রেকর্ড নবমবারের মতো এই পুরস্কার জয়ের সম্ভাবনা তাঁর ১৮ শতাংশ।

আভিসিয়ার দাবি, ২০২৫ সালের ব্যালন ডি’অরের শীর্ষ পাঁচ খেলোয়াড়কে তারা সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিল। সেবার পুরস্কার জিতেছিলেন উসমান দেম্বেলে।

তবে আভিসিয়ার বিশ্লেষণে ইয়ামাল এগিয়ে থাকলেও বুকমেকারদের পূর্বাভাসে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন কেইন। তাঁদের হিসাবে, ইংল্যান্ডের এই স্ট্রাইকারের পুরস্কার জয়ের সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ।

খেলোয়াড় ও বিশেষজ্ঞদের পছন্দ কে?

অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের মতে, তাঁর স্বদেশি লিওনেল মেসিই ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য। মেসির প্রশংসা করে সিমিওনে বলেন, ‘বিশ্বকাপের পর, এই বয়সে সে যেভাবে খেলেছে… তাতে কোনো সন্দেহই নেই।’

ইতালির সাবেক আন্তর্জাতিক ফুটবলার মার্কো মাতেরাজিও মেসির পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ‘ইয়ামালের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আমি মনে করি মেসি ৩৮ বছর বয়সে প্রমাণ করেছে সে সম্পূর্ণ ভিন্ন এক লিগে খেলছে।’

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা জুড বেলিংহাম সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও ২০২৬ বিশ্বকাপে তাঁর সতীর্থ হ্যারি কেইনকে। কেইনের প্রশংসা করে বেলিংহাম বলেন, ‘সে এর জন্য অনেক পরিশ্রম করে, সে একজন অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ।’ কেইনের পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি নিশ্চিতভাবেই সম্ভব।’

অন্যদিকে, ইয়ামালের প্রশংসা করেছেন তাঁর বার্সেলোনা সতীর্থ অ্যান্থনি গর্ডন। তিনি বলেন, ‘এত অল্প বয়সে লামিনে যা অর্জন করেছে… সে কী ধরনের খেলোয়াড়, তা অবিশ্বাস্য। সে সম্পূর্ণ অন্য এক লেভেলে রয়েছে।’

এমবাপের পক্ষেও সমর্থন এসেছে। রিয়াল মাদ্রিদে তাঁর সতীর্থ অরেলিয়েন শুয়োমেনি ফরাসি এই ফরোয়ার্ডের মৌসুমকে ‘একটি অবিশ্বাস্য মৌসুম’ বলে বর্ণনা করেছেন।

পরিসংখ্যানে এগিয়ে এমবাপে, শিরোপায় ইয়ামাল

ব্যক্তিগত পরিসংখ্যানের হিসাবে এমবাপের অবস্থান বেশ শক্তিশালী। ২৫ গোল করে তিনি লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। চ্যাম্পিয়নস লিগেও ১৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

এ ছাড়া বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১২ গোলের রেকর্ডও গড়েছেন তিনি। এসব অর্জন তাঁকে হ্যারি কেইনের পাশাপাশি ব্যালন ডি’অর জয়ের শক্তিশালী দাবিদার করে তুলেছে।

কেইনও পিছিয়ে নেই। গত মৌসুমে তিনি করেছেন ৭৩ গোল, যা ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলসংখ্যা।

তবে শিরোপার হিসাবে কিছুটা পিছিয়ে রয়েছেন এমবাপে ও কেইন। এমবাপে ক্লাব বা জাতীয় দল—কোনোটির হয়েই কোনো ট্রফি জিততে পারেননি। অন্যদিকে, বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জিতলেও ইংল্যান্ডকে তৃতীয় স্থানে নিয়ে যেতে পেরেছেন কেইন। বড় শিরোপার ঘাটতি তাঁদের ব্যালন ডি’অর জয়ের দাবিকে কিছুটা দুর্বল করতে পারে।

এই জায়গাতেই অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন ইয়ামাল। চোটের কারণে তাঁর ব্যক্তিগত পরিসংখ্যান খুব একটা সমৃদ্ধ না হলেও স্পেনের হয়ে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন এই তরুণ ফুটবলার।

ইতিহাসও এগিয়ে রাখছে ইয়ামালকে

ব্যালন ডি’অরের সাম্প্রতিক ইতিহাস বলছে, বড় কোনো আন্তর্জাতিক বা ক্লাব টুর্নামেন্টের শিরোপা জেতা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগের ১৯ জন ব্যালন ডি’অরজয়ীর মধ্যে মাত্র চারজন পুরস্কার জয়ের বছরে চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কিংবা কোপা আমেরিকার কোনোটি জিততে পারেননি।

এই পরিসংখ্যান ইয়ামালের জন্য ইতিবাচক হতে পারে। মাত্র ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকার সামনে রয়েছে ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার সুযোগ। সে ক্ষেত্রে ১৯৯৭ সালে ২১ বছর বয়সে পুরস্কার জেতা ব্রাজিলের রোনালদোর রেকর্ড ভেঙে দেবেন তিনি।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘পুরো পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও একসঙ্গে থাকব’, রাশমিকাকে নিয়ে বিজয়

25 October 2026

ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

www.hostbuybd.com

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ইয়ামাল, কেইন ও এমবাপে; এআইয়ের পূর্বাভাসে এগিয়ে কে?

Update Time : ০৮:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬