Dhaka ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে পাঁচ মামলা, আসামি ১৩ হাজার; গ্রেপ্তার ২৯ ৮ আসনের বিনিময়ে জামায়াতের কাছে এনসিপি নিজেদের সঁপে দিয়েছে কি না, প্রশ্ন রাশেদ খাঁনের মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ ও নকশায় পরিবর্তনের সুযোগ, নতুন বিধিমালা জারি শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে: সালাহউদ্দিন আহমদ তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ ভারতের ৫৭তম চলচ্চিত্র উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে বাংলাদেশের ‘রইদ’ ক্ষমতার অপব্যবহার না করতে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ জ্যেষ্ঠ সদস্যরা।

২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে প্র্যাবের যাত্রা শুরু হয়। সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়। প্রতি দুই বছর পর এ কমিটি গঠন করা হয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে সংগঠনটির ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা

01 November 2026

ক্ষমতার অপব্যবহার না করতে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

www.hostbuybd.com

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

Update Time : ০৭:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬