Dhaka ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ ভারতের ৫৭তম চলচ্চিত্র উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে বাংলাদেশের ‘রইদ’ ক্ষমতার অপব্যবহার না করতে নবীন পুলিশ কর্মকর্তাদের সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড গঠন গ্রামবাসীর ৩২ লাখ টাকায় খেলার মাঠ, বাবুপুরের পাশে দাঁড়াচ্ছে সরকার বাসের বিশৃঙ্খলা ও যানজট কমাতে ঢাকায় নতুন উদ্যোগ, ৩২ রুটে চলবে গণপরিবহন বছর নষ্ট না করে শিক্ষার মূল ধারায় ফেরানো হবে ফেল করা শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৯:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ Time View

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কাফরুল থানাধীন নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন দিশা। ঘটনার আগে তাঁরা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এও গিয়েছিলেন।

এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজে এ মামলার অপর রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে দিশাকে একসঙ্গে দেখা গেছে। তাহসিফের সঙ্গে রেস্টুরেন্টে অবস্থানের পাশাপাশি মোটরসাইকেলে বিভিন্ন স্থানেও ঘুরেছেন দিশা। নিহতের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) পর্যালোচনা করে ঘটনার আগে দিশার সঙ্গে তাঁর একাধিকবার ফোনে কথা বলার প্রমাণ পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যার স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারের জন্য তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মুখোমুখি যাচাই করাও জরুরি।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলাটি করা হয়। পরে এ মামলায় দীপকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার এজাহারে তাহসিফের বাবা উল্লেখ করেন, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর তাঁর ছেলে কে এম তাহসিফ সাউরি দীপ নামে এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন। রাত গভীর হলেও ছেলে ফিরে না আসায় তাঁর মা বারবার ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরবেন বলে জানান।

পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে ছেলের ফোন থেকে মায়ের ফোনে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি বাসায় ফেরেননি।

এজাহারে আরও বলা হয়, ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোন করে তাঁকে জানায়, উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ পুলিশ তাঁর কাছে ছেলের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাহসিফকে দাফন করা হয়।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

30 October 2026

দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস

www.hostbuybd.com

তাহসিফ হত্যা মামলায় জেরিকা দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : ০৯:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬