Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট: জানাল আমিরাত

আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী একটি বিমানের ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড়কে কুড়াল দিয়ে আঘাত করেন তাঁর কো-পাইলট। এরপর তিনি বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।

আজ শনিবার (৩ অক্টোবর) আমিরাতের প্রসিকিউটর জেনারেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি সন্ত্রাসী হামলা ছিল।

কুড়ালের আঘাতে আহত হওয়ার পর ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ককপিটে পড়ে ছিলেন। তাঁর চিৎকার শুনে কয়েকজন যাত্রী সেখানে ছুটে যান। এর আগে আহত অবস্থায় তিনি ভেতর থেকে ককপিটের দরজা খুলতে সক্ষম হন বলে নিজেই জানিয়েছেন।

বিমানের ককপিটের ভেতরে কুড়াল রাখা থাকে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার আগে এগুলো যাত্রীদের বসার স্থান বা কেবিনে রাখা হতো।

বিমান কোনো কারণে বিধ্বস্ত হলে এবং সেটি অক্ষত থাকলে কুড়াল দিয়ে বিমান ভেঙে যাত্রী ও ক্রুরা যেন বাইরে বের হয়ে আসতে পারেন, সে কারণেই এগুলো রাখা হয়।

এদিকে ওই কো-পাইলট কেন এমন হামলা চালিয়েছেন, তার কারণ খুঁজে বের করতে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছেন আমিরাতের প্রসিকিউটর জেনারেল।

ওই কো-পাইলট ওমানের নাগরিক। তবে তাঁর জন্ম আমিরাতে। তাঁর বাবা ওমানের নাগরিক এবং মা সিরীয়। জীবনের বড় একটি সময় তিনি সিরিয়াতেও কাটিয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএন ওই পাইলটের নাম হামাম আল-হামানি বলে জানিয়েছে। তিনি ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তবে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে না গিয়ে অনলাইনে পড়াশোনা করতেন তিনি। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি থেকে বিমান চলাচল ব্যবস্থাপনার ওপর ডিগ্রি পান।

সিএনএন আরও জানিয়েছে, হামামের এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেওয়া হয়েছে। এর আগে তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পায় সিএএন। সেখানে বিমানের ককপিট থেকে ধারণ করা একটি ভিডিওতে ইসরায়েলি বিমানগুলোকে দেখা যায়। ওই ভিডিওর শেষে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং জর্ডানীয় গুপ্তচর হুমাম খলিল আবু-মুলাল-আল-বালাওইয়ের ছবি ছিল। আবু-মুলাল ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সিআইএর একটি ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছিলেন।

এ ছাড়া আরেকটি ভিডিও পোস্টে ইসলামের তিন পবিত্র স্থান মক্কা, মদিনা ও জেরুজালেমের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি পাওয়া গেছে। এর পটভূমিতে একটি ইসলামিক কবিতা পাঠ করা হচ্ছিল।

সূত্র: বিবিসি, সিএনএন

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট: জানাল আমিরাত

Update Time : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬