Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব থাকেন তিনি। ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত।

তবে সময় যেন তাঁর রূপ ও লাবণ্যের কাছে থমকে গেছে। আর তাই প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সী দর্শকের কাছেই তিনি সমান আকর্ষণীয়।

সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন জয়া। রূপের মুগ্ধতায় ভক্তদের ভাসানোর পাশাপাশি জানিয়েছেন, কোনো পরিকল্পনা না করেই বিশেষ একটি কাজ করে বসেন তিনি।

ছবিতে দেখা যায়, স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তাঁর মুখে ফুটে উঠেছে মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা এই হাসিগুলোই আসে কোনো পরিকল্পনা ছাড়াই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি।

জয়ার সঙ্গে একমত হয়ে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

জয়ার এমন আনকোরা অভিব্যক্তি ও মিষ্টি হাসির স্থিরচিত্রও ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁর এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাঁকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব থাকেন জয়া আহসান। দুই বাংলা ঘিরে ব্যস্ততা তাঁর। অবসর সময়ে বাড়িতে বাগান দেখভাল নিয়ে ব্যস্ত থাকেন। গাছগাছালি ও পোষ্য নিয়েও কাটে তাঁর ব্যস্ত সময়।

অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটি পেয়েছে ভূয়সী প্রশংসা।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬