Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

লংমার্চ সফল করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে গোলাম পরওয়ারের কৃতজ্ঞতা

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক লংমার্চ কর্মসূচি সফল করতে পথে পথে হাজার হাজার নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ সর্বস্তরের মানুষ প্রখর রোদের মধ্যে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লংমার্চের কাফেলাকে অভিবাদন জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশ নিয়েছেন এবং পথে পথে যারা আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও সংহতি জানিয়েছেন, সেই কোটি কোটি মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ।

লংমার্চে অংশগ্রহণকারী ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতাদের, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহনশ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিশেষ করে লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দীর্ঘ পথের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাঁদের প্রতিও আমরা কৃতজ্ঞ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার জন্য উত্তম প্রতিদান কামনা করেন।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

লংমার্চ সফল করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে গোলাম পরওয়ারের কৃতজ্ঞতা

Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬