Dhaka ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের অন্যতম বিষয় বিয়ে। প্রিয় অভিনেতা-অভিনেত্রী কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, সম্পর্ক নিয়ে তাঁদের ভাবনা কী—এসব জানতে আগ্রহী থাকেন ভক্তরা। পর্দার বাইরের ব্যক্তিগত ভাবনা কোনো তারকা নিজেই প্রকাশ করলে তা নিয়েও শুরু হয় নতুন আলোচনা। এবার বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়ে ভক্তদের কৌতূহল মেটালেন অভিনেত্রী কেয়া পায়েল।

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে বেশ আলোচনায় এসেছিলেন। হঠাৎ এমন বার্তা দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। তবে পরে জানা যায়, এটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়; বরং পর্দায় তাঁদের নতুন গল্পের ইঙ্গিত।

এদিকে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান কেয়া পায়েল।

অভিনেত্রীর কাছে বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় বা জেলার চেয়ে মানুষকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।

কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এতো কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চায় যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকতে পারি।’

প্রসঙ্গত, ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল এই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা।

এসইও কীওয়ার্ড:

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

Update Time : ০৭:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬