Dhaka ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, বাদীকে হুমকির অভিযোগ ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ২৯ অক্টোবর চার্জ বাড়ানোর প্রস্তাবে গণশুনানি ২৯ অক্টোবর নয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ‘পুরো পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও একসঙ্গে থাকব’, রাশমিকাকে নিয়ে বিজয় ‘২৭ ইয়ার্স অ্যাঙ্কর্ড ইন ট্রাস্ট’ প্রতিপাদ্যে এমটিবির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন পঞ্চগড়ের দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকা, কৃষকের ন্যায্যমূল্য কোথায়: আখতার হোসেন

‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৮:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২ Time View

নারী উদ্যোক্তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়া, তাঁদের ব্যবসায়িক সাফল্য তুলে ধরা এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে উদ্‌যাপিত হয়েছে নারী উদ্যোক্তাদের কমিউনিটি ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি। গত ২৩ অক্টোবর (শুক্রবার) ঢাকার বনশ্রীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘পঞ্চমীর আলোয় অনন্যা—উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তা, বিশিষ্ট অতিথি, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

২০২১ সালে যাত্রা শুরু করা ‘খ তে খাঁটি পরিবার’ নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসার প্রসার, ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। উদ্যোক্তাদের জন্য সহযোগিতামূলক পরিবেশ তৈরি এবং তাঁদের সাফল্য ও সম্ভাবনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরা সংগঠনটির অন্যতম লক্ষ্য। সেই ধারাবাহিকতায় পঞ্চম বর্ষপূর্তির আয়োজন হয়ে ওঠে উদ্যোক্তাদের মিলনমেলা, অভিজ্ঞতা বিনিময় ও অর্জন উদ্‌যাপনের বিশেষ উপলক্ষ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল ও গাছ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য-পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং জনপ্রিয় অভিনেত্রী ও লেখক ফারজানা ছবি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থাপিকা ও অভিনয়শিল্পী ফেরদৌস আরা বন্যা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা ও সংগীতশিল্পী সৈয়দা আফসানা রুমকি, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম ফাহাদ (পেটুক সাহেব), অ্যাডভোকেট রিসালাতুন্নাহার রিনা (মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কনসালট্যান্ট), সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া, আশরাফুননেছা মেবিনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথি সেলিনা সুলতানা নিশীতা নারী উদ্যোক্তাদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করেন। ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি ‘খ তে খাঁটি পরিবার’-এর কার্যক্রমের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অভিনেত্রী ও লেখক ফারজানা ছবি ঘরে বসে নারীদের নিজেদের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জনের বিষয়টি তুলে ধরেন। নারী উদ্যোক্তাদের একত্র করে তাঁদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে সংগঠনটির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নারীদের এমন উদ্যোগ ও অর্জন অন্যদেরও স্বপ্ন দেখতে এবং আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করে।

বিশেষ অতিথি সালেহা বিনতে সিরাজ নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও অগ্রযাত্রায় ‘খ তে খাঁটি পরিবার’-এর বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ অগ্রগতির জন্য শুভকামনা জানান।

অন্যদিকে, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম ফাহাদ ব্যবসার প্রসারে ডিজিটাল কনটেন্টের কার্যকর ভূমিকা তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য ও ব্র্যান্ড আকর্ষণীয়ভাবে উপস্থাপন, ক্রেতাদের কাছে পৌঁছানো এবং ব্যবসার পরিচিতি বাড়ানোর বিষয়ে তিনি উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

সেরা বিক্রেতা ও ক্রেতাদের সম্মাননা

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেরা বিক্রেতাদের সম্মাননা প্রদান। সংগঠনটির অনলাইন প্ল্যাটফর্মে সারা বছর বিক্রয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা উদ্যোক্তাদের অর্জন, ধারাবাহিক প্রচেষ্টা ও ক্রেতাদের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়। এই সম্মাননা শুধু ব্যবসায়িক সাফল্যের উদ্‌যাপন নয়, বরং উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি এবং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবেও বিবেচিত হয়। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে ক্রয়-বিক্রয়ে অবদান রাখা সেরা ক্রেতাদেরও সম্মাননা দেওয়া হয়।

নারী উদ্যোক্তাদের পথচলায় পরিবারের সমর্থন ও সহযোগিতার গুরুত্বও বিশেষভাবে তুলে ধরা হয় আয়োজনে। উদ্যোক্তার সাফল্যে জীবনসঙ্গীর ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে বিজয়ী দম্পতিকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আনুষ্ঠানিকতা ও আনন্দঘন পরিবেশের সমন্বয়ে সাজানো এ আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, মাসকটের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং উদ্যোক্তাদের পণ্য ও পোশাক নিয়ে র‍্যাম্প শো। এসব আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ ভাগাভাগির পাশাপাশি নতুন পরিচিতি, পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি করে।

দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য বিভিন্ন স্টল স্থাপন করা হয়। অতিথিরা স্টল পরিদর্শন করে উদ্যোক্তাদের পণ্য, ব্যবসায়িক উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তাঁদের উৎসাহ ও আগ্রহ উদ্যোক্তাদের নিজেদের পণ্য তুলে ধরার সুযোগকে আরও অর্থবহ করে তোলে। একই সঙ্গে দেশীয় পণ্যের প্রচার-প্রসার এবং নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্ভাবনা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্বও উঠে আসে।

উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনা

অনুষ্ঠানে কয়েকজন সফল উদ্যোক্তা তাঁদের ব্যবসায়িক পথচলার অভিজ্ঞতা, সাফল্যের পেছনের সংগ্রাম, প্রতিকূলতা মোকাবিলা ও অধ্যবসায়ের গল্প তুলে ধরেন। তাঁদের অভিজ্ঞতায় উঠে আসে ক্রেতাদের আস্থা অর্জন, ব্যবসার পরিধি বাড়ানো এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও উপযুক্ত প্ল্যাটফর্মের গুরুত্ব। অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে বক্তারা নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে আইসক্রিম পার্টনার হিসেবে যুক্ত ছিল ইগলু।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ‘খ তে খাঁটি পরিবার’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী নওশীন লায়লা উপস্থিত অতিথি, উদ্যোক্তা, সহযোগী প্রতিষ্ঠান, আয়োজক দলের সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নারী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্মিলিত অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। তাঁর আহ্বান ছিল, উদ্যোক্তারা যেন একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে সহযোগী হিসেবে পাশে দাঁড়ান এবং সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যের নতুন পথ তৈরি করেন।

পাঁচ বছরের পথচলায় ‘খ তে খাঁটি পরিবার’ নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক বিকাশ, নেটওয়ার্কিং ও দেশীয় পণ্যের প্রচারে কাজ করে যাচ্ছে। সংগঠনটির পঞ্চম বর্ষপূর্তির এ আয়োজন উদ্যোক্তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, নতুন সম্পর্ক গড়ে তোলা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগানোর গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে। আয়োজনটি আবারও তুলে ধরে, পারস্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করা সম্ভব।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

26 October 2026

পঞ্চগড়ের দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকা, কৃষকের ন্যায্যমূল্য কোথায়: আখতার হোসেন

www.hostbuybd.com

‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

Update Time : ০৮:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬