Dhaka ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

নতুন ৫৬ পণ্য নিয়ে বাজারে স্টেপ ফুটওয়্যার, মেয়েরাও ব্যবহার করতে পারবেন স্টেপের স্লাইড

ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার বাজারে এনেছে ৫৬টি নতুন পণ্য। গত সোমবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এসব পণ্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। নতুন পণ্যের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ছেলেদের পাশাপাশি মেয়েরাও স্টেপ স্লাইড ব্যবহার করতে পারবেন। ফলে স্টেপের পণ্যের সম্ভারে ক্রেতাদের জন্য আরও বৈচিত্র্য এসেছে।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা ও আন্তর্জাতিক মানের উপকরণের সমন্বয়ে স্টেপ ফুটওয়্যারের প্রতিটি জুতা তৈরি করা হয়েছে। আরাম, স্থায়িত্ব ও আধুনিক শৈলীর সমন্বয়ে এসব পণ্য ক্রেতাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির প্রতিষ্ঠানের নতুন পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা, আরাম ও ব্যবহারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত জানান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থায় আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোয় আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’

স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পেরে আমি আনন্দিত। গত কয়েক বছরে ব্র্যান্ডটির পণ্যের মান ও ডিজাইনে যে ধারাবাহিক উন্নয়ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এবারের নতুন পণ্যেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় হয়েছে।’

তৌসিফ মাহবুবের বিশ্বাস, নতুন পণ্যগুলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাঁদের স্টাইল ও আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করবে।

নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, স্টেপ ফুটওয়্যার সব সময় গ্রাহকদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করে আসছে। লক্ষ্য শুধু জুতা তৈরি নয়; বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করা।

তিনি বলেন, দেশীয় ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের অগ্রযাত্রার পেছনে রয়েছে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসা। সেই আস্থা আরও শক্তিশালী করে স্টেপ ফুটওয়্যারকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা কোম্পানির লক্ষ্য। নতুন পণ্যের সম্ভার সেই দীর্ঘমেয়াদি যাত্রার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

নতুন ৫৬ পণ্য নিয়ে বাজারে স্টেপ ফুটওয়্যার, মেয়েরাও ব্যবহার করতে পারবেন স্টেপের স্লাইড

Update Time : ০৪:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬