Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

সিনেমাকে ছোট করার প্রশ্নই আসে না, বিতর্কে মুখ খুললেন পপি

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেক নেটিজেন দাবি করছিলেন, চলচ্চিত্রে কাজ করাকে তিনি ‘পাপ’ বলে মন্তব্য করেছেন।

তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে আলোচনার কড়া জবাব দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। তিনি জানিয়েছেন, অভিনয়কে কখনোই পাপ হিসেবে দেখেননি এবং চলচ্চিত্র মাধ্যম নিয়েও কোনো নেতিবাচক মন্তব্য করেননি।

সাদিকা পারভীন পপি গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’

তিনি আরও বলেন, ‘আমরা জেনে-না জেনে বহু ভুল করি। সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া কি অন্যায়? আমার জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে যদি সংসার নিয়ে শান্তিতে থাকতে পারি, তবে তা নিয়ে জলঘোলা করার তো কিছু দেখি না।’

অভিনেত্রীর ভাষ্য, ‘যে শিল্প আমাকে আজ এই যশ, খ্যাতি আর সম্মান এনে দিয়েছে; যে মাধ্যমে হাড়ভাঙা খাটুনি দিয়ে রোজগার করেছি আর দর্শকের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। সিনেমাকে আমি আজও মন থেকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।’

পপি জানান, পছন্দসই গল্প পেলে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। বিশেষ করে নিজের বায়োগ্রাফি বা জীবনভিত্তিক ছবিতে কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে তাঁর।

এ ছাড়া ভবিষ্যতে অভিনয়ে নিয়মিত হন বা না হন, প্রযোজক হিসেবে পর্দায় ফেরার জোরালো ইচ্ছার কথাও জানিয়েছেন এই তারকা।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

সিনেমাকে ছোট করার প্রশ্নই আসে না, বিতর্কে মুখ খুললেন পপি

Update Time : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬