Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

মাধ্যমিকের প্রায় ৫৪ হাজার শিক্ষক পাবেন ৪২ দিনের প্রশিক্ষণ, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় শিক্ষকদের দক্ষতা বাড়াতে মাধ্যমিক পর্যায়ের প্রায় ৫৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান—এই চার বিষয়ের শিক্ষকরা প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হবে বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল। যোগ্য ও আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করার লক্ষ্যে শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারদের একটি পুল তৈরি করা হবে। এ লক্ষ্যে মাউশির মহাপরিচালক একটি প্রশিক্ষক নির্বাচন নীতিমালা অনুমোদন করেছেন। অনুমোদিত নীতিমালা অনুযায়ী পেশাগত মানদণ্ডের ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে মাস্টার ট্রেইনার পুল প্রস্তুত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাস্টার ট্রেইনার হিসেবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র দাখিল করতে হবে। ওই অগ্রায়ণপত্রে আবেদনকারীকে মাস্টার ট্রেইনার ট্রেনিং গ্রহণের অনুমতি এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে ক্লাস নেওয়ার জন্য অনাপত্তি দেওয়া হবে—এ মর্মে উল্লেখ থাকতে হবে।

প্রমাণক হিসেবে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সনদপত্র বা অফিস আদেশ জমা দিতে হবে। এর মধ্যে প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা কিংবা প্রশিক্ষণ গ্রহণের সনদপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অন্তর্ভুক্ত থাকবে।

আবেদনকারীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত লিংকে আবেদন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

04 October 2026

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭ টাকা

www.hostbuybd.com

মাধ্যমিকের প্রায় ৫৪ হাজার শিক্ষক পাবেন ৪২ দিনের প্রশিক্ষণ, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

Update Time : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬