Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

চার সিনেমার প্রস্তাব পেয়েছেন অপূর্ব, বড় পর্দায় কি ফিরছেন?

দেশের টেলিভিশন পর্দার অঘোষিত ‘কিং’ তিনি। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা। বর্তমানে টেলিভিশন ও ওটিটিতে সমানতালে কাজ করছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

দীর্ঘ অভিনয়জীবনে অপূর্ব সিনেমা করেছেন মাত্র দুটি। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি। এরপর সিনেমায় নিয়মিত হননি অপূর্ব। প্রায় এক দশক পর ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেন তিনি। ‘চালচিত্র’ (২০২৪) সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতেও প্রশংসিত হন। সেই সিনেমারও দুই বছর পেরিয়ে গেছে। নতুন কোনো সিনেমায় তাঁর অভিনয়ের খবরও পাওয়া যায়নি।

তবে এবার অপূর্ব জানিয়েছেন, তাঁর কাছে চারটি সিনেমার প্রস্তাব রয়েছে। কিন্তু বড় পর্দায় ফিরবেন কি না, সেটি এখনো চূড়ান্ত হয়নি। সিনেমা নিয়ে ভাবছেন এবং ভালো-মন্দ সব দিক বিবেচনা করছেন তিনি।

গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই সিনেমাটি হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

অপূর্বের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি সিনেমা নিয়ে ভাবছেন। চারটি সিনেমার মধ্যে যেটিতে স্বাচ্ছন্দ্য ও সাফল্যের সম্ভাবনা দেখবেন, সেটিই হয়তো চূড়ান্ত করবেন। আপাতত তাঁর ভক্তদের অপেক্ষায় থাকতে হবে।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্ট করে প্রশংসা পেয়েছেন অপূর্ব। দেশে ফিরেই নাটকের শুটিং শুরু করেছেন তিনি। মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করছেন অপূর্ব। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন শার্লিন ফারজানা। এই নাটকের কাজ শেষ করে টানা আরও সাতটি নাটকে অভিনয় করবেন বলেও জানিয়েছেন অপূর্ব।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

চার সিনেমার প্রস্তাব পেয়েছেন অপূর্ব, বড় পর্দায় কি ফিরছেন?

Update Time : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬