Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ঝিনাইদহের তরুণ উদ্যোক্তা ইমতিয়াস ইসলাম ও তাঁর প্রতিষ্ঠান ফার্মারকেয়ার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ প্রাইম ব্যাংকের গ্রাহকদের সুজুকি গাড়ি কেনায় বিশেষ ছাড় ও নানা সুবিধা মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী নাসির উদ্দিনের করা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে পাঁচ মামলা, আসামি ১৩ হাজার; গ্রেপ্তার ২৯

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৪:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক পদার্থ বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা এর অন্তর্ভুক্ত।

এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরোনো-২৭) নম্বর সড়কের সংযোগস্থল এবং রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাতেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ঝিনাইদহের তরুণ উদ্যোক্তা ইমতিয়াস ইসলাম ও তাঁর প্রতিষ্ঠান ফার্মারকেয়ার

02 November 2026

মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে পাঁচ মামলা, আসামি ১৩ হাজার; গ্রেপ্তার ২৯

www.hostbuybd.com

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

Update Time : ০৪:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬