Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
৩৯ বছর বয়সে মারা গেলেন মডেল ও অভিনেত্রী তুলনা ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির পাবনায় শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামির বাড়ি ভেঙে মাটিও নিয়ে যাচ্ছে জনতা ফারুকী-তিশার দাম্পত্য নিয়ে আলোচনা, কী জানা যাচ্ছে? প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশে কড়াকড়ি সোনালী লাইফের দুই বিমা পণ্য পাওয়া যাবে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কিনতে ৬ হাজার ৬০৮ কোটি টাকার প্রস্তাব শুক্রবার থেকে আগের নিয়মে চলবে দোকানপাট, খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত শেফদের ঐক্য ও পেশাগত মর্যাদা উদ্‌যাপনে বিশেষ আয়োজন বিসিপিসিএবির সিএমএসএমই উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন কিনতে অর্থায়ন দেবে প্রাইম ব্যাংক ও রানার

নবমীর সকালে কাজলের সাধারণ অভ্যাস, কেউ বলছেন ‘পাশের বাড়ির মেয়ে’

তারকাদের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসে তারকারাও যে সাধারণ মানুষের মতোই, তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল।

দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা গেছে তাঁকে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।

ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। আর সেই দৃশ্যই ধরা পড়ে ভিডিওতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও কাজলের এমন সহজ-স্বাভাবিক আচরণ নজর কেড়েছে ভক্তদের।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম হলেও তাঁর বেড়ে ওঠা মুম্বাইয়ে। শাড়িতে হাত মোছার এই দৃশ্যের মধ্যেও বাঙালিয়ানার ছাপ খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

ছবি: সংবাদ প্রতিদিন

মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের ভিডিও দেখে অনেকে তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৩৯ বছর বয়সে মারা গেলেন মডেল ও অভিনেত্রী তুলনা

22 October 2026

সিএমএসএমই উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন কিনতে অর্থায়ন দেবে প্রাইম ব্যাংক ও রানার

www.hostbuybd.com

নবমীর সকালে কাজলের সাধারণ অভ্যাস, কেউ বলছেন ‘পাশের বাড়ির মেয়ে’

Update Time : ০৯:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬