পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামের একটি মার্কেটে আগুন লেগেছে। সোমবার বিকেল পাঁচটার দিকে মার্কেটটির ষষ্ঠ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকেল ৫টা ৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ইউনিটগুলো।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক 






















