Dhaka ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
এসিআই বেভারেজেসের হাত ধরে এল সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড সড়ক পরিবহনে মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করার আহ্বান রিজভীর চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল

এসিআই বেভারেজেসের হাত ধরে এল সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের মাধ্যমে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।

আজ বুধবার রাজধানীর বনশ্রী ডি-ব্লকের ‘স্বপ্ন’ ফ্ল্যাগশিপ আউটলেটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিঙ্গাপুরের এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি. ও এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.-এর সার্বিক সহযোগিতায়।

আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সানকুইক’ ও ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’-এর পর হট বেভারেজ, বিশেষ করে কফির ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজেদের বেভারেজ পোর্টফোলিও আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে এসিআই। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ম্যাককফি এখন বাংলাদেশের কফিপ্রেমীদের জন্য প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের কফি পানের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে।

প্রাথমিকভাবে বাংলাদেশে ‘ম্যাককফি অরিজিনাল’ ও ‘ম্যাককফি গোল্ড জার’ বাজারজাত করা হচ্ছে। দীর্ঘমেয়াদে দেশের বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী করতে স্থানীয়ভাবে ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে কফিপ্রেমীদের জন্য আরও নতুন ও বৈচিত্র্যময় স্বাদ বাজারে আনার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি.-এর ডিরেক্টর প্রদীপ চৌহান এবং জেনারেল ম্যানেজার তান বুন হুয়া।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘ম্যাককফি’ বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ড। অন্যদিকে, জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিস হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ছয় দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাণিজ্য, অবকাঠামো ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে আসছে। ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি, জ্বালানি এবং অবকাঠামোসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মিৎসুইয়ের কার্যক্রম রয়েছে।

বর্তমানে মিৎসুই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দেশের বিকাশমান শিল্প ও ভোক্তা খাতের চাহিদা অনুযায়ী নতুন ব্যবসার সম্ভাবনা তৈরিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে। এর ফলে দেশের মোবিলিটি ও কৃষি যান্ত্রিকীকরণ খাতে মিৎসুইয়ের সম্পৃক্ততা আরও শক্তিশালী হয়।

পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে এসিআই গ্রুপের সঙ্গে এ অংশীদারত্ব আরও সম্প্রসারিত করে মিৎসুই। এ সময় প্রতিষ্ঠানটি এসিআই লজিস্টিকস লিমিটেডকে কনভার্টিবল লোন দেওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, এসিআই লজিস্টিকস পরিচালিত ‘স্বপ্ন’ বর্তমানে দেশব্যাপী ১ হাজার ১০০টিরও বেশি স্টোর নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ গ্রোসারি রিটেইল চেইন হিসেবে পরিচালিত হচ্ছে।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এসিআই বেভারেজেসের হাত ধরে এল সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড

05 October 2026

চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল

www.hostbuybd.com

এসিআই বেভারেজেসের হাত ধরে এল সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড

Update Time : ১০:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬