Dhaka ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

শাকিব–হিমেলের তৃতীয় সিনেমা ‘মহব্বত’, নায়িকা কে?

  • Md Sadikul islam (shopnil)
  • Update Time : ০৮:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

শাকিব খানকে নিয়ে আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’–এর নির্মাতা হিমেল আশরাফ। তাঁদের নতুন সিনেমার নাম ‘মহব্বত’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণায় জানানো হয়েছে, ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। ঘোষণার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকছেন, তা নিয়ে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এবারের সিনেমায় পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনয়শিল্পীকে দেখা যেতে পারে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘মহব্বত’–এর নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর–ই–ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি।

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখন কিছু বলতে চাইছেন না। তাঁরা শুধু জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’–এর শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ করে ২০২৭ সালের মে মাসে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

শাকিব খান–হিমেল আশরাফ–আরশাদ আদনান ত্রয়ীর সিনেমায় এর আগেও ভিনদেশি অভিনয়শিল্পীদের দেখা গেছে। তাঁদের প্রথম সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার সিরিয়ালের অভিনয়শিল্পী ইধিকা পাল। সিনেমাটির মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর কলকাতায় জিৎ ও দেবের বিপরীতেও সিনেমায় অভিনয় করেছেন ইধিকা।

এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনয়শিল্পী কোর্টনি কফি। তাই ‘মহব্বত’–এও ভিনদেশি কোনো অভিনয়শিল্পীকে শাকিব খানের বিপরীতে দেখা গেলে সেটি হবে আগের দুই সিনেমার ধারাবাহিকতা। তবে এবার পাকিস্তানের কোনো জনপ্রিয় নায়িকা থাকছেন কি না, তা নিয়েই দর্শকের আগ্রহ বেশি।

এটি ‘মহব্বত’ সিনেমার অফিশিয়াল পোস্টার, যেটি শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে। পোস্টারটি প্রকাশ করে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনান লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই… পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে!’

ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে শাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোন অভিনয়শিল্পীকে দেখা যাবে, তা নিয়েই বেশি কৌতূহল তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

শাকিব–হিমেলের তৃতীয় সিনেমা ‘মহব্বত’, নায়িকা কে?

Update Time : ০৮:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬