Dhaka ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনাম
বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার মা ইলিশ রক্ষায় সরকারের পাশে নাগরিক উদ্যোগ নিল বিএমইউ বুয়েটের ডিগ্রি, ছেড়েছেন লোভনীয় চাকরি—প্রান্তিক শিশুদের শিক্ষক নায়লা শারাফ ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি বাড়ল এক দিন, ২০–২৪ অক্টোবর টানা ছুটি চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন ডেইসেরথ, হেগেম্যান ও নাগেল বিসিআইসির চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা শিক্ষকতা ‘উপায়হীন বিকল্প’ নয়, মেধাবীদের প্রথম পছন্দ করতে হবে: তারেক রহমান ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ত্রিপল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

ডাবল সেঞ্চুরি করে আগের দিন অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসকে আরও বড় করে এবার ত্রিপল সেঞ্চুরিতে রূপ দিলেন এই ব্যাটার। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙতে তাওহীদ হৃদয়ের প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। তবে রেকর্ড ভেঙেই থামেননি তিনি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে চার দিনের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি তুলে নিয়ে একসঙ্গে গড়েছেন একাধিক ইতিহাস।

বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম ত্রিপল সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করলেন হৃদয়।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ত্রিপল সেঞ্চুরির কীর্তি ছিল কেবল দুজনের—রাকিবুল হাসান ও তামিম ইকবালের। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রাকিবুল। এরপর ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এবার তাঁদের পাশে নাম লেখালেন হৃদয়।

এই ইনিংস খেলার পথে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। এত দিন রেকর্ডটি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুতের দখলে। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন তিনি।

আগের দিন ২০৪ রানে অপরাজিত থাকা হৃদয় পরদিন আবার ব্যাটিংয়ে নেমে ধাপে ধাপে এগিয়ে যান নতুন মাইলফলকের দিকে। দ্বিতীয় সেশনেই পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি।

হৃদয়ের ইতিহাস গড়া এই ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রেজাউর রহমান রাজা। বাংলাদেশ ‘এ’ দল অষ্টম উইকেট হারানোর সময় হৃদয়ের নামের পাশে ছিল ২২৫ রান। এরপর ১০ নম্বরে নামা রাজার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। ৪৫০ বলে পূর্ণ করেন ত্রিপল সেঞ্চুরি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে পচেফস্ট্রুমেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন হৃদয়। ছয় বছর পর সেই একই মাঠে এবার ব্যক্তিগত কীর্তির নতুন এক অধ্যায় লিখলেন তিনি।

Share this news as a Photo Card

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা, জীবনসঙ্গী হিসেবে চান বিশ্বাস ও সম্মান

04 October 2026

ধানমন্ডিতে যাত্রা শুরু করল আকিজ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার

www.hostbuybd.com

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ত্রিপল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

Update Time : ০৬:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬